ইরান
  • নৈরাজ্য সৃষ্টিকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিনতাই করেছে: পররাষ্ট্রমন্ত্রী

    নৈরাজ্য সৃষ্টিকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিনতাই করেছে: পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ০৭, ২০২২ ০৩:১৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী ও দাঙ্গাবাজরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ছিনতাই করে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আর ইরানকে অস্থিতিশীল করতে এই কাজে দাঙ্গা সৃষ্টিকারীদের প্রত্যক্ষ মদদ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। তিনি ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন।

  • চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা: ইরান

    চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা: ইরান

    অক্টোবর ০৬, ২০২২ ১৪:৫৫

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি পশ্চিমা সরকারগুলো সমালোচনা করে বলেছেন, বিভিন্ন দেশের ওপর পাশ্চাত্য চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করে আসছে। ইরানের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতি পশ্চিমা সরকারগুলোর সমর্থনের প্রেক্ষাপটে এই কথা বললেন ইরানি মুখপাত্র।

  • জনগণের নিরাপত্তা আমাদের রেডলাইন: ব্রিগেডিয়ার জেনারেল আশতারি

    জনগণের নিরাপত্তা আমাদের রেডলাইন: ব্রিগেডিয়ার জেনারেল আশতারি

    অক্টোবর ০৬, ২০২২ ১৪:৩৭

    ইরানের পুলিশ বাহিনীর কমান্ডার-ইন-চীফ বলেছেন: যে বা যারাই জনগণের অধিকার ও নিরাপত্তা লঙ্ঘন করবে, নিরাপত্তা রক্ষীরা জনগণের পাশে থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে।

  • ইরানের ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ

    ইরানের ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ

    অক্টোবর ০৬, ২০২২ ০৪:৪৪

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের পশ্চিম আজারবাইজান প্রদেশের ভূমিকম্প কবলিত জনগণের মধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার জন্য প্রদেশের গভর্নর মোহাম্মাদ সাদেক মোতামেদিয়ানকে নির্দেশ দিয়েছেন। তিনি প্রাদেশিক গভর্নরকে ফোন করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার সর্বশেষ খোঁজখবর নেন এবং বলেন, বিধ্বস্ত ঘরবাড়ির অধিবাসীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে হবে।

  • নিষেধাজ্ঞা আরোপ করলেও মূল্য দিতে হয়: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

    নিষেধাজ্ঞা আরোপ করলেও মূল্য দিতে হয়: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ০৬, ২০২২ ০৪:১৭

    হাঙ্গেরি সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন, নিষেধাজ্ঞা হচ্ছে একটি দুধারী তলোয়ার। কাজেই এটা নিষেধাজ্ঞা আরোপকারী দেশেরও সমান ক্ষতি করে। তিনি বুধবার বুদাপেস্টে হাঙ্গেরির শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

  • ইরানের সঙ্গে দ্বৈত ও হঠকারী আচরণ করলে ইইউ জবাব পাবে: পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের সঙ্গে দ্বৈত ও হঠকারী আচরণ করলে ইইউ জবাব পাবে: পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ০৬, ২০২২ ০৩:৪৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইউরোপীয় দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি ইরানের সঙ্গে দ্বৈত, হঠকারী ও অবিবেচনাপ্রসূত আচরণ করে তাহলে তেহরান তার জবাব দেবে। তিনি গতকাল (বুধবার) ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুয়িজি দি মায়োর সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • ‘ইরানের জনগণ তাদের শত্রু ও মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে’

    ‘ইরানের জনগণ তাদের শত্রু ও মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে’

    অক্টোবর ০৬, ২০২২ ০৩:১৪

    ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কোনো কোনো পশ্চিমা দেশের প্রকাশ্য সমর্থন ও হস্তক্ষেপমূলক আচরণে এদেশের সরকার ও জনগণ তাদের শত্রু ও মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

  • ইরানের নৈরাজ্য মোকাবেলায় সশরীরে সর্বোচ্চ নেতার অংশগ্রহণ

    ইরানের নৈরাজ্য মোকাবেলায় সশরীরে সর্বোচ্চ নেতার অংশগ্রহণ

    অক্টোবর ০৫, ২০২২ ২১:৪৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সোমবার সাম্প্রতিক ইরানের নৈরাজ্য মোকাবেলায় সশরীরে পুলিশ ট্রেনিং-এর যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • আবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

    আবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

    অক্টোবর ০৫, ২০২২ ১১:২৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে লন্ডন হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হলো।