ইরান
  • ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার দায়ে ১৪ জনকে অভিযুক্ত করল ইরান

    ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার দায়ে ১৪ জনকে অভিযুক্ত করল ইরান

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৯:২৬

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদেকে হত্যার দায়ে ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তেহরানের চিফ প্রসিকিউটর আলী সালেহি এই তথ্য জানিয়েছেন।

  • পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন: তেহরান-ওয়াশিংটন বার্তা বিনিময় চলছে

    পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন: তেহরান-ওয়াশিংটন বার্তা বিনিময় চলছে

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৩:১৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি বরং এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও সুনির্দিষ্ট কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে এসব বার্তা আদান-প্রদান হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

  • দাঙ্গাকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করলেন তেহরানের অধিবাসীরা

    দাঙ্গাকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করলেন তেহরানের অধিবাসীরা

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ০২:৪৮

    হিজাব আইন অমান্য করার অপরাধে পুলিশের হাতে আটক এক ইরানি তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহের দাঙ্গার বিরুদ্ধে রাজধানী তেহরানে শান্তিপূর্ণ মিছিল করেছেন লাখ লাখ মানুষ। মিছিলকারীরা বিদেশিদের মদদে দাঙ্গা সৃষ্টিকারীদের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন।

  • বিবিসির অপপ্রচার; তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব

    বিবিসির অপপ্রচার; তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ০২:৩৭

    লন্ডন থেকে সম্প্রচারিত ফার্সি ভাষার নিউজ চ্যানেলগুলো ইরানবিরোধী ব্যাপক প্রচারণা চালানোর কারণে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (রোববার) শেষ বেলায় ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শ্রেকলিফকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন এই মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের মহাপরিচালক।

  • নরওয়ের রাষ্ট্রদূতকে যে কারণে তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    নরওয়ের রাষ্ট্রদূতকে যে কারণে তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৫:২৪

    ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নরওয়ের পার্লামেন্ট স্পিকারের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

  • তেহরান-বেইজিং-মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে: রায়িসি

    তেহরান-বেইজিং-মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে: রায়িসি

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ০৬:০৮

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বেইজিং ও মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত প্রেসিডেন্ট রায়িসি শনিবার চীনা নিউজ চ্যানেল সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

  • একটি টেকসই চুক্তি সই করতে ইরান বদ্ধপরিকর: আমির-আব্দুল্লাহিয়ান

    একটি টেকসই চুক্তি সই করতে ইরান বদ্ধপরিকর: আমির-আব্দুল্লাহিয়ান

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ০২:৩১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তার দেশ যথেষ্ট ছাড় দিয়েছে কারণ তেহরান পাশ্চাত্যের সঙ্গে একটি টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর। তিনি শনিবার নিউ ইয়র্কে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভুপকা হুকসাতরার সঙ্গে এক বৈঠকে ইরানের এ প্রত্যয়ের কথা জানান।

  • কূটনীতিক সম্পর্ক: ইউক্রেনের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করল ইরান

    কূটনীতিক সম্পর্ক: ইউক্রেনের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করল ইরান

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ০২:২৮

    ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার ইউক্রেনীয় সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি । তিনি বলেছেন, পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইউক্রেন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।