-
নিউ ইয়র্কে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হবে না: প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০১:২১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসন্ন নিউ ইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। তিনি মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। রায়িসি বলেন, “আমার মনে হয় না এমন কোনো বৈঠক হতে যাচ্ছে।”
-
আরবাইন মিছিল ইসলামের পতাকা উর্ধ্বে তুলে ধরার ঐশী আকাঙ্ক্ষার প্রতীক: সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১১:৫০ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: আরবাইন মিছিলের অলৌকিক ঘটনা আহলে বাইতি ইসলামের পতাকা উর্ধ্বে তুলে ধরার ঐশী আকাঙ্ক্ষার প্রতীক। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দফতরের বার্তা বিভাগ থেকে এ খবর জাাননো হয়েছে।
-
চীন সাংহাই সহযোগিতা সংস্থার অন্যতম প্রধান সদস্য: নাসের কানয়ানি চাফি
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৫:২১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: চীন সাংহাই সহযোগিতা সংস্থার অন্যতম প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য।
-
ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মার্কিন সরকারের বলদর্পী আচরণের মুখে তার দেশ কখনো মাথানত করবে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।
-
নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করুন
সেপ্টেম্বর ১৭, ২০২২ ০৪:২৫ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নতুন দৃষ্টিভঙ্গির মধ্যদিয়ে মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র প্রতি আহ্বান জানিয়েছেন।
-
ফিলিস্তিনি ও ইয়েমেনিদের সংগ্রাম আশুরা বিপ্লবেরই ধারাবাহিকতা: ইরানি খতিব
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৩:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, ফিলিস্তিন ও ইয়েমেনে যে প্রতিরোধ সংগ্রাম চলছে তা ইমাম হোসাইন (আ.)'র আশুরা বিপ্লবেরই ধারাবাহিকতা। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
-
ইরান-আর্মেনিয়া সীমান্তে আঘাত সহ্য করবে না ইরান
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৩:০৮ইরান-আর্মেনিয়া সীমান্তে যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় তেহরান প্রস্তুত রয়েছে। আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইরান-আর্মেনিয়া সীমান্তের ওপর আঘাতের পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলা করা হবে।
-
সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের পূর্ণ সদস্যপদের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১২:০২সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও-তে ইরানের পূর্ণ সদস্যপদের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়েছে আজ। উজবেকিস্তানের সমরখন্দে সংস্থাটির ২২তম শীর্ষ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
-
চুক্তি চাইলে আমেরিকাকে আস্থা অর্জন করতে হবে: প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১১:১৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকাকে ‘আস্থা অর্জনের’ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
-
‘পশ্চিমাদের উদ্যোগে আইএইএর ইরানবিরোধী বিবৃতি লজ্জাজনক’
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৫:২০আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী বিবৃতিকে ‘অগঠনমূলক ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছে তেহরান। লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্স সাইয়্যেদ মাহদি হোসেইনি মতিন বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।