ইরান
  • ‘আমেরিকার আরো কিছু ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইরান'

    ‘আমেরিকার আরো কিছু ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইরান'

    ডিসেম্বর ০৯, ২০২১ ১১:৪০

    ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গারিবাবাদি বলেছেন, আমেরিকার যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তাদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

  • ইরানের ৪০ কোটি পাউন্ডের দেনা পরিশোধ করব: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের ৪০ কোটি পাউন্ডের দেনা পরিশোধ করব: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    ডিসেম্বর ০৯, ২০২১ ১১:১৫

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তার দেশ ইরানের ৪০ কোটি পাউন্ডের দেনা পরিশোধ করার চেষ্টা করছে। তিনি বুধবার লন্ডনে এক বক্তব্যে বলেন, “ইরানের কাছে ব্রিটেনের ৪০ কোটি পাউন্ডের একটি বৈধ দেনা রয়েছে এবং এই অর্থ পরিশোধের চেষ্টা করছে ব্রিটেন।”

  • চীনের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

    চীনের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

    ডিসেম্বর ০৯, ২০২১ ১১:০২

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়ে তার চীনা সমকক্ষ মা ঝাও সু’র সঙ্গে কথা বলেছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে ভিয়েনা সংলাপের অষ্টম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

  • জেনারেল রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় ইরানের শোক প্রকাশ

    জেনারেল রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় ইরানের শোক প্রকাশ

    ডিসেম্বর ০৯, ২০২১ ০৫:০৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের কাছে পাঠানো এক বার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

  • ভিয়েনা বৈঠক শুরুর আগ মুহূর্তে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর

    ভিয়েনা বৈঠক শুরুর আগ মুহূর্তে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর

    ডিসেম্বর ০৮, ২০২১ ১৬:১০

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি গতকাল মস্কো সফরে গিয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছেন। ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা বিষয়ে শলাপরামর্শ করার জন্যই তিনি মস্কো সফরে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

  • বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে ভিয়েনা আলোচনা

    বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে ভিয়েনা আলোচনা

    ডিসেম্বর ০৮, ২০২১ ০৬:৩১

    ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে। ইরানের ওপর আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।

  • 'নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে চাপ সৃষ্টি করা যাবে না'

    'নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে চাপ সৃষ্টি করা যাবে না'

    ডিসেম্বর ০৮, ২০২১ ০৪:৪৪

    ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে ইরানের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।

  • ইরানের ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

    ইরানের ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

    ডিসেম্বর ০৮, ২০২১ ০৪:৩১

    আমেরিকা ইরানের বিরুদ্ধে চরম বিদ্বেষী নীতির অংশ হিসেবে ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় হাস্যকর দাবি করে বলেছে, এই আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠান ‘মানবাধিকার লঙ্ঘন’ করেছে।

  • ইরানের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    ডিসেম্বর ০৮, ২০২১ ০৩:৩৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপে তার দেশের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভিয়েনা বৈঠকে তার দেশ পূর্ণ আন্তরিকতা নিয়ে অংশগ্রহণ করেছে।