-
ইরান সফরে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী; আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক
অক্টোবর ০৪, ২০২১ ১৫:৩৫আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরযুইয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। আজ (সোমবার) রাজধানী তেহরানে পৌঁছেই বৈঠকে বসেন তিনি।
-
আইআরআইবি ফ্যান ক্লাবের সেপ্টেম্বর মাসের বিশেষ কুইজের ফল প্রকাশ
অক্টোবর ০৪, ২০২১ ১০:১৩'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত সেপ্টেম্বর মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৭১ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৩৮ জন (বাংলাদেশ ৩০, ভারত ৮)। বাকি ৩৩ জন ভুল (বাংলাদেশ ২৯, ভারত ৪) উত্তর দিয়েছেন।
-
মার্কিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শিরোপা জিতলেন ইরানি কুস্তিগীর
অক্টোবর ০৪, ২০২১ ০৮:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের কুস্তিগীর হাসান ইয়াজদানি তার মার্কিন প্রতিদ্বন্দ্বীকে ৬-২ পয়েন্টে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠানরত বিশ্ব চ্যাম্পিয়নশিপের এবারের আসরে ইরানি দলের হয়ে তিনি প্রথম শিরোপা জিতলেন।
-
ইরানের ৫০ ভাগ বিদ্যুৎ উৎপাদন হবে পরমাণু শক্তি থেকে
অক্টোবর ০৪, ২০২১ ০৮:১৯ইরানের মোট চাহিদার শতকরা ৫০ ভাগ বিদ্যুৎ উৎপাদন করা হবে পরমাণু শক্তি থেকে। একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।
-
সামরিক মহড়ায় ইসরাইল-বিরোধী শক্তি প্রদর্শন
অক্টোবর ০৪, ২০২১ ০৪:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ প্রদেশে সম্প্রতি যে সামরিক মহড়া চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে জাতীয় সংসদ। ইরান-আজারবাইজান সীমান্তে অনুষ্ঠিত ওই মহড়ার মাধ্যমে মূলত ইহুদিবাদী ইসরাইলকে শক্তি প্রদর্শন করা হয়েছে।
-
রেডিও তেহরানের সেপ্টেম্বর মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
অক্টোবর ০৩, ২০২১ ১৮:৪৬ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় সেপ্টেম্বর মাসের ফল ঘোষণা করা হয়েছে।
-
চিত্রে ইরানের ‘খায়বার বিজয়ী’ সামরিক
অক্টোবর ০৩, ২০২১ ১৬:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর বিশাল সামরিক মহড়ায় সাঁজোয়া যান, ড্রোন ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটানো হয়েছে। শুক্রবার দেশের উত্তরাঞ্চলে শুরু হওয়া মহড়ার নাম দেয়া হয়েছে ‘খায়বার বিজয়ী’।
-
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মামলা করবে ইরান
অক্টোবর ০৩, ২০২১ ১৪:৪৫দক্ষিণ কোরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের যে বিপুল পরিমাণ অর্থ আটক রয়েছে তা দ্রুত ছেড়ে না দিলে সিউলের বিরুদ্ধে মামলা করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুমতি দেবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান একথা জানিয়েছেন। আইআরআইবি টেলিভিশন চ্যানেল-১কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
-
আঞ্চলিক দেশগুলোতে বিদেশি সেনা হস্তক্ষেপ বন্ধ করতে হবে: সর্বোচ্চ নেতা
অক্টোবর ০৩, ২০২১ ১৩:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেশগুলোর সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে এসব দেশে বিদেশি সেনাদের হস্তক্ষেপ বন্ধ করা। তিনি আজ (রোববার) ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েটদের পাস-আউট অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ভাষণে এ মন্তব্য করেন।
-
আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলি ষড়যন্ত্র: তেহরানের হুঁশিয়ারি
অক্টোবর ০৩, ২০২১ ১৩:২২'ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনই তার সীমান্তের কাছে দখলদার ইসরাইলের উপস্থিতি ও যে কোনো ভূ-রাজনৈতিক পরিবর্তনের চেষ্টাকে সহ্য করবে না।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। তিনি আরো বলেন, আজারবাইজানসহ সকল প্রতিবেশী দেশের সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়; তবে সেইসঙ্গে এসব দেশে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতেও গভীর দৃষ্টি রাখছে তেহরান।