-
ইরানের নিরাপত্তার জন্য কোনো হুমকি সহ্য করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১৩:০১ইরানের নিরাপত্তার জন্য কোনো হুমকি সহ্য করা হবে না বলে ঘোষণা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ খাতিবজাদে।
-
যেসব কারণে ইরাকের প্রধানমন্ত্রীর ইরান সফর গুরুত্বপূর্ণ: থাকতে পারে সৌদি-মার্কিন বার্তা
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১২:৩১ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি তেহরান সফরে এসে ইরানের প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব এবং পার্লামেন্ট স্পিকারের সঙ্গে সাক্ষাত করেছেন।
-
শত্রুদের পরিকল্পনা সত্ত্বেও সম্পর্ক বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ ইরান ও ইরাক
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০৭:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুদের নানা পরিকল্পনা ও ষড়যন্ত্র সত্ত্বেও তেহরান এবং বাগদাদের মধ্যে নানা ক্ষেত্রে সম্পর্ক বাড়ানো হবে এবং প্রতিদিনই তা নতুন উচ্চতায় পৌঁছাবে।
-
আইএইএ ও ইরানের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানাল ইইউ
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০৩:২২ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে দেশটির সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র যে সমঝোতা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিকো মুরা বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এই সমঝোতা ইতিবাচক ভূমিকা পালন করবে।
-
সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করবে তেহরান ও বাগদাদ
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০১:৩৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুদের সম্পর্ক নষ্ট করার সব রকম প্রচেষ্টা সত্ত্বেও ইরান ও ইরাকের মধ্যে সকল ক্ষেত্রে সম্পর্ক আরো শক্তিশালী করা হবে। তিনি রোববার তেহরান সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন।
-
আইএইএ’র ক্যামেরা প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে ইরান
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০১:২৭ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে দু’পক্ষ। শিগগিরই এ কাজ করার জন্য আইএইএ’র পরিদর্শকরা তেহরান সফরে আসবেন।
-
আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবহরের অভিযান চলেছে ৪ মাস ধরে: জেনারেল মুসাভি
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৬:৪২ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ৭৫ তম নৌবহরের অভিযান নানা কারণে তাৎপর্যপূর্ণ। এর একটি হলো এই নৌবহর কোনো বন্দরের সেবা নেয়নি এবং কেবলি নিজেদের ওপর নির্ভরশীল ছিল।
-
নানা ইস্যুতে আলোচনা হবে তেহরান ও বাগদাদের মধ্যে
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৪:৫০ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি সাত মন্ত্রীকে সঙ্গে নিয়ে ইরান সফরে এসেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে তিনি স্বাগতিক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
-
ইরান সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৪:১৪ইরান সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি।
-
সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএ’কে সরবরাহ করা হবে না: সূত্র
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৩:৫১আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির চলমান তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভি’র ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করা হবে না বলে জানা গেছে। গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছোর পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি এ খবর জানিয়েছে।