-
আইএসকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য আমেরিকাকে জবাবদিহী করতে হবে
সেপ্টেম্বর ০৬, ২০২১ ০১:৫০ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ’সহ এ ধরনের অশুভ গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য আমেরিকাকে জবাবদিহী করতে হবে। তিনি রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় ফ্রান্সের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন রায়িসি।
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ মহড়া
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১২:৫৮ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট শনিবার পারস্য উপসাগরে সামরিক নৌ মহড়া সম্পন্ন করেছে। এতে অংশ নিয়েছে ১৫০টি নৌযান।
-
প্যারা অলিম্পিকে ২৪ পদক জয়; ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১১:৪৪টোকিও’র প্যারা অলিম্পিকে পদকজয়ীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
পরমাণু সমঝোতা ও আফগানিস্তান বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন রাইসি
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১১:২১ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে দেশের অর্থনৈতিক বিষয়সহ করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ, পরমাণু সমঝোতা ও আফগানিস্তান বিষয়ে তার সরকারের অবস্থান তুলে ধরেছেন।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন ইসমাইল হানিয়া
সেপ্টেম্বর ০৫, ২০২১ ০২:১৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শনিবার ওই ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আব্দুল্লাহিয়ানকে অভিনন্দন জানান হানিয়া।
-
ভিয়েনা সংলাপে ফিরবে ইরান; তবে ‘চাপের মুখে’ আলোচনা হবে না
সেপ্টেম্বর ০৫, ২০২১ ০২:০৭ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার সরকার ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার পরিকল্পনা করেছে তবে ‘চাপের মুখে’ কোনো আলোচনা হবে না। শনিবার রাতে দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত লাইভ সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
-
ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে আইআরজিসি
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৪:৪২ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন।
-
সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্ব উপকৃত হবে
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৩:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইনায়েতি বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, তেহরান ও রিয়াদের মধ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলসহ গোটা মুসলিম বিশ্ব উপকৃত হবে।
-
ব্রিটিশ উপনিবেশ বিরোধী দিবসে আইআরজিসি'র বিশাল কুচকাওয়াজ
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৩:৪০ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (শনিবার) পারস্য উপসাগরে সামরিক কুচকাওয়াজ সম্পন্ন করেছে। এতে অংশ নিয়েছে ১৫০টি নৌযান।
-
ভ্রাতৃঘাতী সংঘাত থেকে বিরত থাকুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
সেপ্টেম্বর ০৪, ২০২১ ০২:৩৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ‘ভ্রাতৃঘাতী সংঘাত’ পরিহার করার জন্য আফগানিস্তানের সংঘর্ষরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে যখন সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তালেবানের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তখন এ আহ্বান জানালেন তিনি।