-
যাত্রীবাহী বিমানে মার্কিন হামলায় ২৯০ আরোহীর শাহাদাতের বার্ষিকী পালন করছে ইরান
জুলাই ০৩, ২০২১ ১১:০৩মার্কিন হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার ৩৩তম বার্ষিকী আজ (শনিবার) পালিত হচ্ছে। আমেরিকার ওই হামলায় বেসামরিক যাত্রীবাহী বিমানের ২৯০ জন আরোহীর সবাই শহীদ হন। এ উপলক্ষে আজ ইরানি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছিটানো হয়েছে।
-
৮ মাসেই করোনার টিকা দেওয়ার কাজ শেষ করতে চায় ইরান
জুলাই ০২, ২০২১ ১২:১৩আগামী সেপ্টেম্বর মাস থেকে ইরানে প্রতি মাসে প্রায় এক কোটি করোনার টিকা তৈরি হবে বলে জানিয়েছেন করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের মুখপাত্র আলী রেজা রায়িসি।
-
তেলের বাজারে ইরানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ওপেক সদস্যরা উদ্বিগ্ন: মন্ত্রী
জুলাই ০২, ২০২১ ০৭:১১ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল আসতে শুরু করলে তেলের দামের ওপর এর কী প্রভাব পড়ে তা নিয়ে ওপেকভুক্ত কোনো কোনো দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
-
পারস্য উপসাগর থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে: ফ্রান্সকে ইরান
জুলাই ০২, ২০২১ ০১:২৯ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি পারস্য উপসাগর থেকে সব বহিঃশক্তি বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সেনা উপস্থিতি এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
-
জেনারেল সোলেইমানির হত্যাকারীদের বিচার করতে হবে: জাতিসংঘে ইরান
জুলাই ০২, ২০২১ ০১:০৩ইরান বলেছে, সেদেশের কুদস ফোর্সের সাবেক কামন্ডার শহীদ লে. জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ড ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ প্রকৃষ্ট উদাহরণ; কাজেই জাতিসংঘের এ বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।
-
ইউরোপ-আমেরিকার উচিৎ শ্লোগান বাদ দিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা: ইরান
জুলাই ০১, ২০২১ ১২:২২জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার জন্য তেহরান অনেক ক্ষতি সহ্য করেছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উচিৎ তাদের দায়িত্ব পালন করা।
-
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে প্রতিদ্বন্দ্বীদের নজিরবিহীন বৈঠক
জুলাই ০১, ২০২১ ১০:৪৩ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছেন, অত্যন্ত ভালো বৈঠক হয়েছে। ইরানে এখন বন্ধুত্ব, সহযোগিতা ও সহমর্মিতার যুগ শুরু হয়েছে।
-
সাবেক অ্যাটর্নি জেনারেল এজেয়িকে বিচার বিভাগের প্রধান নিয়োগ দিলেন সর্বোচ্চ নেতা
জুলাই ০১, ২০২১ ১০:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের বিচার বিভাগের উপ-প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেয়িকে বিচার বিভাগের প্রধান পদে নিয়োগ দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) এক ফরমানে সর্বোচ্চ নেতা এ নিয়োগ দেন।
-
ফারসি পাণ্ডুলিপি সংক্রান্ত তথ্য আহ্বান করেছে আনজুমানে ফারসি বাংলাদেশ
জুলাই ০১, ২০২১ ০৯:২৭আনজুমানে ফারসি বাংলাদেশ ফারসি পাণ্ডুলিপি সংক্রান্ত তথ্য আহ্বান করেছে। সংগঠনের সভাপতির পক্ষ থেকে জানানো এ সংক্রান্ত আহ্বানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরাগীদের কাছে ফার্সি পাণ্ডুলিপি সম্পর্কিত তথ্য ই-মেইল বা ফোনের মাধ্যমে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
-
‘পরমাণু সমঝোতা রক্ষায় ইরান যথেষ্ট মূল্য দিয়েছে, এখন আমেরিকার পালা’
জুলাই ০১, ২০২১ ০৫:৩৫ইরান বলেছে, আমেরিকাসহ অন্য কোনো দেশ যখন পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি তখন এই সমঝোতা রক্ষা করতে তেহরানকে চড়া মূল্য দিতে হয়েছে। কাজেই এখন এই সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।