-
'রুহানি সরকারের মেয়াদেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হবে'
জুন ২০, ২০২১ ০১:১০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ভিয়েনায় যে আলোচনা চলছে তা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
-
ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান
জুন ১৯, ২০২১ ১৮:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট মেকাইয়ারকে তলব করেছে তেহরান। গতকাল (শুক্রবার) ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সময় ব্রিটেনে বসবাসরত ইরানি নাগরিকরা কূটনৈতিক মিশনগুলোতে ভোট দিতে গেলে তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।
-
ফলাফল ঘোষিত: ভূমিধস বিজয়ে ইরানের ১৩তম প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
জুন ১৯, ২০২১ ১০:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেছেন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইরানের যেকোনো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
-
প্রেসিডেন্ট রায়িসিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
জুন ১৯, ২০২১ ১৫:৩২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভ করায় ড. সৈয়দ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
-
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, রায়িসির ভূমিধস বিজয়
জুন ১৯, ২০২১ ১৫:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আয়াতুল্লাহ ড, সাইয়েদ ইব্রাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহসেন রেজায়ীর চেয়ে ১ কোটি ৫৫ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
-
দেশের গ্রন্থিগুলো উন্মোচনে সর্বাত্মক চেষ্টা চালাবো: নবনির্বাচিত প্রেসিডেন্ট রায়িসি
জুন ১৯, ২০২১ ১৪:০১ইরানের ১৩ তম প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রায়িসি বলেছেন: ভোট কেন্দ্রে জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি আগামি সরকারকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
-
শেষ হল প্রেসিডেন্ট নির্বাচন: এবারের নির্বাচন নতুন যুগের সূচনা করবে
জুন ১৯, ২০২১ ১৩:৪৫ভোটকেন্দ্রে জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইরানে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রায়িসি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোটার সংখ্যা বাড়তে থাকায় পাঁচ দফায় ভোট গ্রহণের সময়সীমা বাড়াতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
-
নির্বাচন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা; বললেন জনগণের বিজয় হয়েছে
জুন ১৯, ২০২১ ১২:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকালের নির্বাচনে ব্যাপক উপস্থিতির জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
-
নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট
জুন ১৯, ২০২১ ১১:১৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ড. ইব্রাহিম রায়িসির দপ্তরে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রেসিডেন্ট হিসেবে রায়িসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই তার দপ্তরে উপস্থিত হন রুহানি।
-
প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে রায়িসিকে শুভেচ্ছা জানালেন হেম্মাতি, রেজায়ি ও হাশেমি
জুন ১৯, ২০২১ ০৭:৪০ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মোহসেন রেজায়ি ও আবদুননাসের হেম্মাতি পৃথক বার্তায় আজ সকালে (শনিবার) বিজয়ী প্রার্থী হিসেবে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন। ইরানের প্রেসটিভি এ খবর দিয়েছে।