-
সমঝোতায় পরিবর্তন মানব না, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান
জুন ১৯, ২০২১ ০০:৫৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ২০১৫ সালে তার দেশ ছয় বিশ্বশক্তির সঙ্গে যে পরমাণু সমঝোতা সই করেছিল তাতে পরিবর্তন আনার লক্ষ্যে কোনো আলোচনা মেনে নেয়া হবে না। তিনি বলেছেন, ওই সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
-
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: রাত ২টা পর্যন্ত ভোটগ্রহণ, ফল ঘোষিত হবে আজ
জুন ১৯, ২০২১ ০০:৪৯ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় শেষ হয়েছে এবং আজ সন্ধ্যার আগেই এ নির্বাচনের ফলাফল ঘোষিত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর একটানা ১৯ ঘণ্টা দেশের ভোটারদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হয়।
-
ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন একেকটি ক্ষেপণাস্ত্র: আইআরজিসি প্রধান
জুন ১৮, ২০২১ ১৪:০৯ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন একেকটি ক্ষেপণাস্ত্র। তিনি আজ (শুক্রবার) তেহরানে নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণ শেষে এ কথা বলেন।
-
বিয়ের পোশাকে ভোট কেন্দ্রে বর-কনে
জুন ১৮, ২০২১ ১২:৫৭বিয়ের পোশাকেই ভোট কেন্দ্রে এসে ভোট দিলেন সদ্য বিবাহিত ইরানি বর-কনে।
-
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ভোট
জুন ১৮, ২০২১ ১২:১১শান্তিপূর্ণভাবে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত কোন প্রকার সমস্যা ছাড়াই চলছে প্রেসিডেন্ট ভোটসহ সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন।
-
যারা কোয়ারান্টাইনে আছেন তাদের জন্যও রয়েছে ভ্রাম্যমান ব্যালটবাক্স: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ১৮, ২০২১ ১২:০১ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রেই ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি। এসব তথ্য জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি।
-
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন চলছে: যে কারণে ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতি এতো গুরুত্বপূর্ণ
জুন ১৮, ২০২১ ১১:৫৩ইরানে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট-গ্রহণ চলছে। আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোট-গ্রহণও চলছে। সকাল ৭টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি দেখা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।
-
ইরানের প্রেসিডেন্ট এবং ৪ প্রার্থীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ
জুন ১৮, ২০২১ ০৯:০৩ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
-
অতীতের যেকোনো সময়ের চেয়ে সমঝোতার কাছাকাছি রয়েছি: আরাকচি
জুন ১৮, ২০২১ ০৭:৪৩ইরানের প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো তাদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরো বলেছেন, বিগত প্রায় তিন মাসের আলোচনায় আমরা (চূড়ান্ত) সমঝোতার এত কাছাকাছি আর কখনো ছিলাম না।
-
রেডিও তেহরানের 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার'সহ ৩টি বিশেষ ঘোষণা
জুন ১৮, ২০২১ ০৭:২৯ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার' প্রদানসহ তিনটি ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।