-
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই: জেনারেল শেকারচি
মার্চ ১১, ২০২১ ০২:৩৮ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে আমেরিকার সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয় না। মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ধীরে ধীরে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
মার্চ ১১, ২০২১ ০২:৩৭ধীরে ধীরে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, দেশটি কেবলমাত্র তখনই পরমাণু সমঝোতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে যখন আমেরিকা ইরানের ওপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
-
‘আতঙ্ক থেকেই ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করছে’
মার্চ ১১, ২০২১ ০২:৩৫ইরানের সেনাবাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, আতঙ্ক থেকেই ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করছে; কারণ, ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিব পুরোপুরি ওয়াকিবহাল রয়েছে।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পেছনে রয়েছে ইহুদিবাদীরা: প্রেসিডেন্ট
মার্চ ১০, ২০২১ ১৬:০৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকার পেছনে রয়েছে ইহুদিবাদ (জায়নিজম) এবং কয়েকটি আঞ্চলিক পদলেহী সরকার।
-
ইরানের বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা; তালিকায় আইআরজিসির ২ কর্মকর্তার নাম
মার্চ ১০, ২০২১ ১২:৩১ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইরানের বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।
-
ইরান ছাড়া পরমাণুর সমঝোতা কেউ বাস্তবায়ন করে নি: জারিফ
মার্চ ১০, ২০২১ ০৮:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা শুধুমাত্র ইরান বাস্তবায়ন করেছে, এছাড়া অন্য কোনো স্বাক্ষরকারী দেশ এই সমঝোতা বাস্তবায়ন করে নি। এক্ষেত্রে বাকি দেশগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
-
শত্রুও ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ব্যর্থতা স্বীকার করেছে: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ১০, ২০২১ ০৩:৩২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে শত্রুর হুমকি ও ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। তিনি মঙ্গলবার তেহরানে চলতি ফার্সি বছরে ইরানের সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক সর্বোচ্চ পরিষদের শেষ বৈঠকে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।
-
অশুভ উদ্দেশ্যে নয়াদিল্লির বিস্ফোরণে ইরানকে জড়ানো হচ্ছে: দূতাবাস
মার্চ ১০, ২০২১ ০৩:১৩নয়াদিল্লির ইসরাইলি দূতাবাসের সামনে একটি ছোটখাট বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে যে খবর বেরিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। নয়াদিল্লিস্থ ইরান দূতাবাস মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অশুভ উদ্দেশ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
-
আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: ইরান
মার্চ ১০, ২০২১ ০২:৫৩মার্কিন সরকারকে অবিলম্বে ও নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছে ইরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, “আমরা আমেরিকার নতুন সরকারকে অবিলম্বে ও নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং কূটনীতির পথকে এর চেয়ে বেশি জটিল না করার আহ্বান জানাচ্ছি।”
-
আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করতে চায়: জেনারেল
মার্চ ১০, ২০২১ ০২:৪৫ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, মধ্যপ্রাচ্যে গোলযোগ ও সহিংসতা জিইয়ে রাখা আমেরিকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং যুদ্ধ চালু থাকলেই এ অঞ্চলে আমেরিকার স্বার্থ রক্ষিত হয়।