-
ইরানে করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত ৯১, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখের বেশি
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১৪:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯১ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯ হাজার ৬০৫ জনে । ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ মঙ্গল এ তথ্য জানিয়েছেন।
-
‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে’
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ০২:৪৮ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে পরমাণু সমঝোতায় আমেরিকার প্রত্যাবর্তনের বিরোধিতা করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ। পরিষদ বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে এ সমঝোতায় আমেরিকার ফিরে আসায় কোনো লাভ নেই বরং তাতে ক্ষতিই বেশি হবে।
-
ইরানে উৎপাদিত করোনা টিকার ৯০ শতাংশ কার্যকরিতা মিলেছে
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৪:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে উৎপাদিত করোনাভাইরাসের টিকা কোভিরান বারাকাত মানব দেহে প্রথম ধাপের ট্রায়ালে শতকরা ৯০ ভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
-
আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৩:৩২দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থের একাংশ মুক্ত করার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুন নাসের হেম্মাতির সঙ্গে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে।
-
অবশ্যই আগামীকাল থেকে সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত হচ্ছে: ইরান
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৩:০০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তর প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, আগামীকাল থেকে এনপিটির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত থাকবে। আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে দৃঢ়তার সঙ্গে তা জানিয়ে দিয়েছি।
-
কোনো ইস্যুতে আমেরিকার সাথে সরাসরি আলোচনা নয়: ইরান
ফেব্রুয়ারি ২২, ২০২১ ০৯:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে কোনো ইস্যুতেই সরাসরি আলোচনা করবে না তেহরান। বন্দিবিনিময়ের ব্যাপারে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে মার্কিন কয়েকজন কর্মকর্তা দাবি করার পর এই বক্তব্য দিলেন খাতিবজাদে।
-
ইরানের মেইমান্দ গ্রাম: বিশ্বে মরুবাসী মানুষের সবচেয়ে প্রাচীন আবাসস্থল
ফেব্রুয়ারি ২২, ২০২১ ০৮:০৬ইরানের কেরমান প্রদেশের বিশেষ পর্যটন এলাকার অন্তর্ভুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন মেইমান্দ গ্রাম। তিন হাজার বছরের পুরোনো এই গ্রামটিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে।
-
নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোর ঐক্যই হচ্ছে মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলার শ্রেষ্ঠ উপায়: রুহানি
ফেব্রুয়ারি ২২, ২০২১ ০৮:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোর ঐক্যই হচ্ছে মার্কিন একাধিপত্যবাদ ও তাদের অবৈধ পদক্ষেপ মোকাবেলার শ্রেষ্ঠ উপায়।
-
গ্রোসির তেহরান সফরে সমঝোতা: ৩ মাসের জন্য অচলাবস্থার অবসান
ফেব্রুয়ারি ২২, ২০২১ ০৩:২৩আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতার ক্ষেত্রে যে অচলাবস্থা দেখা দিতে যাচ্ছিল সর্বোচ্চ তিনমাসের জন্য তার সমাধান হয়েছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরে দু’পক্ষের আলোচনা শেষে এ সংক্রান্ত সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে।
-
ট্রাম্পের শেষ দুই মাসের শাসনামলে ১০টি মহড়া চালিয়েছে ইরান: সেনাপ্রধান
ফেব্রুয়ারি ২২, ২০২১ ০২:৪৫ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, মার্কিন সরকার এখন যেকোনো মূলে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার যে চেষ্টা করছে তাতে তার দেশের ইসলামি শাসনব্যবস্থার শক্তিমত্তা ফুটে উঠেছে।