ইরান
  • বাইডেনের পদক্ষেপ: জারিফ বলছেন নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

    বাইডেনের পদক্ষেপ: জারিফ বলছেন নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

    ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৫:৩১

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী কিছু পদক্ষেপ বাতিল করার পর তেহরান বলেছে নিঃশর্তভাবে ইরানের ওপর থেকে  সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ (শুক্রবার) এক টুইটার পোস্টে একথা বলেন।

  • মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইইউ-কে অবশ্যই ভূমিকা পালন করতে হবে: রুহানি

    মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইইউ-কে অবশ্যই ভূমিকা পালন করতে হবে: রুহানি

    ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৪:০৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবেলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে  ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের  কূটনৈতিক তৎপরতায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

  • বাড়তি প্রটোকল বন্ধ ইস্যুতে যৌথ বিবৃতি ও মার্কিন দ্বিমুখি পদক্ষেপ

    বাড়তি প্রটোকল বন্ধ ইস্যুতে যৌথ বিবৃতি ও মার্কিন দ্বিমুখি পদক্ষেপ

    ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৩:৫০

    ইরানের সংসদে একটি বিল পাস করা হয়েছে এই মর্মে যে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ইরান সরকার স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন স্থগিত করে দেবে। আপাত দৃষ্টিতে ইরানের দেওয়া ওই হুমকি বাস্তবায়নের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ওয়াশিংটনের দ্বিমুখি আচরণ ততই বৃদ্ধি পাচ্ছে।

  • পরমাণু ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতির নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    পরমাণু ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতির নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ১৯, ২০২১ ০৩:১৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সম্পর্কে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যে যৌথভাবে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

  • ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে আমরা কতটা জানি?

    ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে আমরা কতটা জানি?

    ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৭:২৬

    ড. সোহেল আহম্মেদ: "দেখুন, আমাদের মধ্যেতো আত্মীয়তার সম্পর্ক হতে যাচ্ছে। সবই ফাইনাল। বিষয়টা হলো আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার স্ত্রীও তাই। আপনাদের সার্বিক অবস্থা ভালো। কিন্তু আমার অবস্থাতো সে রকম নয়। আমার বইগুলো ছাড়া বাসার সব কিছু জমা করলে একটা পিকআপ ভ্যানেই জায়গা হয়ে যাবে। আমার বাসভবনের ভেতরে দু'টি রুম, বাইরে আরেকটা রুম আছে সেখানে দেশের কর্মকর্তারাসহ বিভিন্ন লোকজন আসেন আমার সঙ্গে বৈঠক করতে। বাড়ি কেনার মতো টাকা আমার নেই।

  • ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া সম্পন্ন

    ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া সম্পন্ন

    ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৩:৪১

    ভারত মহাসাগরের উত্তরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হয়েছে। 'মেরিটাইম সিকিউরিটি বেল্ট হাইব্রিড' শীর্ষক এই মহড়ায় সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা ধরণের অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

  • ইরানে আসছেন আইএইএ’র মহাপরিচালক; টেকনিক্যাল আলোচনা হবে

    ইরানে আসছেন আইএইএ’র মহাপরিচালক; টেকনিক্যাল আলোচনা হবে

    ফেব্রুয়ারি ১৮, ২০২১ ০৮:৩৩

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি আগামী শনিবার ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে আসছেন। এ সফরে তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

  • “বিনোদনপিয়াসী প্রতিটি শ্রোতা হৃদয় ‘প্রিয়জন’ শোনার প্রতীক্ষায় থাকে”

    “বিনোদনপিয়াসী প্রতিটি শ্রোতা হৃদয় ‘প্রিয়জন’ শোনার প্রতীক্ষায় থাকে”

    ফেব্রুয়ারি ১৮, ২০২১ ০৭:৫৪

    আসসালামু আলাইকুম। তপ্ত মরুর ক্লান্ত পথিক যেমন একটু খানি শান্তির ছোঁয়া পেতে মরুদ্যা খুঁজে ফেরে; বিনোদনপিয়াসী প্রতিটি শ্রোতা হৃদয়ও তেমনি ‘প্রিয়জন’ শোনার প্রতীক্ষায় থাকে। ‘প্রিয়জন’ এখন এতোটাই শ্রোতাপ্রিয় যে ‘প্রিয়জন’ শোনা ছাড়া আমার সারা সপ্তাহের প্রতিটি দিনকে স্থবির মনে হয়। 

  • নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর: মার্কেলকে রুহানি

    নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর: মার্কেলকে রুহানি

    ফেব্রুয়ারি ১৮, ২০২১ ০৩:৩৬

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক টেলিফোনালাপে পরমাণু সমঝোতা প্রশ্নে ইউরোপীয় দেশগুলোর নেতিবাচক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে শক্তিশালী কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।