“বিনোদনপিয়াসী প্রতিটি শ্রোতা হৃদয় ‘প্রিয়জন’ শোনার প্রতীক্ষায় থাকে”
আসসালামু আলাইকুম। তপ্ত মরুর ক্লান্ত পথিক যেমন একটু খানি শান্তির ছোঁয়া পেতে মরুদ্যা খুঁজে ফেরে; বিনোদনপিয়াসী প্রতিটি শ্রোতা হৃদয়ও তেমনি ‘প্রিয়জন’ শোনার প্রতীক্ষায় থাকে। ‘প্রিয়জন’ এখন এতোটাই শ্রোতাপ্রিয় যে ‘প্রিয়জন’ শোনা ছাড়া আমার সারা সপ্তাহের প্রতিটি দিনকে স্থবির মনে হয়।
সপ্তাহ পেরিয়ে কবে আসবে কাঙ্ক্ষিত সোমবার- সে অপেক্ষা যেন শেষ-ই হতে চায় না! চাতক যেমন মেঘের জলের বরিষণে অপেক্ষমান আমিও ঠিক তেমনি ‘প্রিয়জন'-এর জন্য ব্যাকুল হৃদয়ে অপেক্ষায় থাকি।
উপস্থাপক-উপস্থাপিকার মধুর কণ্ঠের সাবলীল জবাব, সুচক ধ্বনি, আশরাফুর রহমানের কণ্ঠে জীবনঘনিষ্ঠ বাণী কিংবা হাদিস এবং শ্রোতাদের সাক্ষাৎকারসহ সবকিছুই ব্যাকুল হৃদয়কে শীতল করে দেয়। তাইতো ভালোবাসি রেডিও তেহরানকে। ভালোবাসি ‘প্রিয়জনকে’।
চমৎকার ও মনোমুগ্ধকর ‘প্রিয়জন’ অনুষ্ঠান উপহার দেবার জন্য সংশ্লিষ্ট কলাকুশলীকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও শুভেচ্ছা।
ধন্যবাদান্তে,
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী
থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।