-
মহানবী (স.)-কে অবমাননা; ইরানজুড়ে স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ কর্মসূচি পালিত
সেপ্টেম্বর ১০, ২০২০ ১২:১৪সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মাদ (স.)-কে অবমাননার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ইরানজুড়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ফার্স প্রদেশের শিরাজ শহরের প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
-
মহানবী (স.)-কে অবমাননা: তেহরানের ফরাসি দূতাবাস ঘেরাও
সেপ্টেম্বর ১০, ২০২০ ১১:৫২সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (স.)-কে অবমাননার প্রতিবাদে ইরান জুড়ে চলছে মিছিল-সমাবেশ। এর প্রতিবাদে তেহরানের ফরাসি দূতাবাস ঘেরাও করেছে বহু ইসলাম প্রেমিক ইরানি জনতা। গতকালও ইরানের মাশহাদ ও কোম শহরে প্রতিবাদ করতে দেখা গেছে।
-
বিদেশি বিমান দূরে থাকো: ইরানের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১০, ২০২০ ১১:৪৯পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের জুলফিকার-৯৯ নামে যে নৌমহড়া শুরু করেছে তা নির্বিঘ্নে শেষ করার জন্য বিদেশি বিমানগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
-
পাওনা অর্থ দ্রুত ফেরত দিন: ব্রিটেনকে ইরান
সেপ্টেম্বর ১০, ২০২০ ১১:৪১পাওনা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
মালয়েশিয়া ও ইরানের বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতি
সেপ্টেম্বর ১০, ২০২০ ০৯:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মালয়েশিয়া দ্বিপক্ষীয় প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ সইয়ের বিষয়ে যে আলোচনা চালাচ্ছে তাতে অগ্রগতি হয়েছে। সম্ভাব্য চুক্তি সই হলে দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ অনেক বেড়ে যাবে।
-
পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল মহড়া শুরু করেছে ইরান
সেপ্টেম্বর ১০, ২০২০ ০৭:৩৯পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে।
-
আমেরিকার জনগণের চোখের সামনে পরাজিত হয়েছে মার্কিন সরকার: রুহানি
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৫:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে তার সবকিছু ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা সীমাহীন যে পথ বেছে নিয়েছে তা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে; এছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই।
-
মহানবী (স.)-কে অবমাননা: মাশহাদ ও কোমে বিক্ষোভ, আগামীকাল সারা দেশে প্রতিবাদ
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৪:৫৮সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মাদ (স.)-কে অবমাননার প্রতিবাদে আজ (বুধবার) ইরানের মাশহাদ ও কোম শহরে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
-
নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আরো আধুনিক শেড তৈরি করা হচ্ছে: ইরান
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০১:৫৬ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আরো আধুনিক ও বড় আকারের একটি শেড স্থাপনের কাজ শুরু হয়েছে। গত জুলাই মাসে অন্তর্ঘাতমূলক তৎপরতায় এই স্থাপনার একটি শেড ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হলো।
-
রুহানি-এরদোগান অনলাইন বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আশাবাদ
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০১:২৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ইরান ও তুরস্কের সর্বোচ্চ কৌশলগত সম্পর্ক পরিষদের ষষ্ঠ বৈঠকে তারা এ গুরুত্ব আরোপ করেন।