-
যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া বন্দিদের মুক্তি নেই: নাখালা
জানুয়ারি ৩১, ২০২৪ ০৭:৩২ইসরাইলি আগ্রাসনের শিকার গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী পণবন্দিদের ছেড়ে দেয়ার জন্য চারটি শর্ত আরোপ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। আমেরিকা ও তার মিত্ররা যখন একটি চুক্তির মাধ্যমে এসব পণবন্দিকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে তখন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা এসব শর্তের কথা ঘোষণা করেছেন।
-
সম্ভাব্যতা পর্যালোচনা করে দেখছেন হামাস নেতা ইসমাইল হানিয়া
জানুয়ারি ৩০, ২০২৪ ১৭:২৬ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই মাসের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা তা হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া পর্যালোচনা করে দেখছেন। এ খবর দিয়েছে আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
-
গাজা সীমান্তে মানবিক সহায়তার চালান প্রবেশে বাধা দিচ্ছে উগ্র ইহুদিবাদীরা
জানুয়ারি ৩০, ২০২৪ ০৬:৪৩ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অমানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গাজা উপত্যকায় মানবিক সহায়তার চালান প্রবেশে বাধা দিয়ে ইসরাইলি সেনাদের অপরাধযজ্ঞের সাথে শরীক হয়েছে।
-
ইরানের সাথে যুদ্ধ চায় না আমেরিকা: মুখপাত্র জন কারবি
জানুয়ারি ৩০, ২০২৪ ০৫:৫৬মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ইসলামী প্রাজতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকমের যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় আমেরিকার অন্তত তিন সেনা নিহত ও ৩০ জন আহত হওয়ার পর জন কারবি এই বক্তব্য দিলেন।
-
১১৫ তম দিনেও গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত
জানুয়ারি ২৯, ২০২৪ ১৯:২৩গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক আদালতের রায় সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যাসহ নানা অপরাধ অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল।
-
ফিলিস্তিনিদের রকেট হামলা অব্যাহত, ইসরাইলি গোলাও কাজে লাগছে!
জানুয়ারি ২৯, ২০২৪ ১৬:২৮ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা 'আল-কুদস ব্রিগেডসের' যোদ্ধারা গতরাতে গাজার খুব কাছেই ইসরাইলের ভেতরে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজার কাছে ইহুদি বসতিতে রকেট আঘাত হানলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে।
-
সিরিয়ার দামেস্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল
জানুয়ারি ২৯, ২০২৪ ১৫:৫১সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দামেস্কের জেইনাবিয়া এলাকার অদূরে একটি ভবনে ইসরাইলের তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
-
জর্দান-সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা: ৩ সেনা নিহত
জানুয়ারি ২৯, ২০২৪ ০৬:১১জর্দান, ইরাক ও সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত ও অপর ৩৪ জন আহত হয়েছে। গতকাল (রোববার) ওই হামলা চালানো হয় এবং এর ফলে অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত হলো।
-
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ
জানুয়ারি ২৮, ২০২৪ ১৭:১৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজধানীর হাজার হাজার মানুষ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তারা আগাম নির্বাচন ও গাজা থেকে বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানায়।
-
ইরাক ও সিরিয়ায় আমেরিকার ৫ ঘাঁটিতে হামলা চালালো প্রতিরোধ যোদ্ধারা
জানুয়ারি ২৮, ২০২৪ ১৫:১১ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা সিরিয়া এবং ইরাকের ভেতরে পাঁচটি মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতি মার্কিন সরকার যে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হলো।