-
পঞ্চম দিনে মুক্তি পেল ১০ ইসরাইলি ২ থাই শ্রমিক ও ৩০ ফিলিস্তিনি
নভেম্বর ২৯, ২০২৩ ০৬:০১ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পঞ্চম দফায় ৩০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে আরো ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এই ১২ জনের মধ্যে ১০ জন ইসরাইলি নারী এবং দুই জন থাই শ্রমিক। থাইল্যান্ডের নাগরিকদের ইসরাইলি ভেবে ভুল করে ধরে এনেছিলেন প্রতিরোধ যোদ্ধারা।
-
গাজার কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরাইল
নভেম্বর ২৮, ২০২৩ ১৫:১১ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটি অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ট্যাংক থেকে গোলাবার্ষণ করেছে। এর মধ্যদিয়ে তারা হামাসের সাথে যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার লঙ্ঘন ঘটালো। হামাস এবং ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ফলে ৫ দিন ধরে নিরস্ত্র-নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী বাহিনীর বর্বর হত্যাকাণ্ড বন্ধ রয়েছে।
-
‘গাজার জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত’
নভেম্বর ২৮, ২০২৩ ১৫:০৩ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি আবার গাজায় আগ্রাসন শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি শেষে দুই দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর জিহাদ আন্দোলন এই ঘোষণা দিল।
-
সদয় আচরণের জন্য হামাসকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি নারী
নভেম্বর ২৮, ২০২৩ ০৬:৩৫অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনীর হাতে বন্দি থাকা একজন ইসরাইলি নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ড্যানিয়েল অ্যালোনি নামের ওই ইসরাইলি নারীকে তার ছয় বছর বয়সি মেয়ে এমিলিয়ার সঙ্গে গাজায় আটক রাখা হয়েছিল। অ্যালোনি ও তার মেয়ে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান।
-
গাজার টানেলে ইসরাইলি বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইয়াহিয়া সিনওয়ার
নভেম্বর ২৮, ২০২৩ ০৬:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকার একটি টানেলে ইসরাইলি বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে একজন মুক্তিপ্রাপ্ত বন্দি তার পরিবারকে জানিয়েছেন। ইসরাইলি গণমাধ্যমগুলোতে সেখানকার অন্যতম প্রভাবশালী সাংবাদিক অমিত সিগালের বরাত দিয়ে খবরটি ছাপা হয়েছে।
-
শেষদিনে ১১ ইসরাইলি ও ৩৩ ফিলিস্তিনির মুক্তি; যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ২ দিন
নভেম্বর ২৮, ২০২৩ ০৬:১০ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শেষ দিনে গতকাল (সোমবার) সন্ধ্যায় আরো ১১ ইসরাইলি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে দখলদার সরকারের কারাগারগুলোতে আটক ৩৩ ফিলিস্তিনি সোমবার রাতে মুক্তি পেয়েছেন।
-
হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না: কাতারের প্রধানমন্ত্রী
নভেম্বর ২৭, ২০২৩ ১৫:১১গাজার ওপর ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুর রহমান বিন আলে সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
-
গাজা যুদ্ধবিরতি আরও একদিন বাড়তে পারে: হামাস মুখপাত্র
নভেম্বর ২৭, ২০২৩ ১৪:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র উসামা হামাদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ১০ জন ইসরাইলি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
-
এডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা
নভেম্বর ২৭, ২০২৩ ১১:০৫মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউএসএস ম্যাসন নামে ওই ডেস্ট্রয়ার এডেন উপসাগরে অবস্থান করছিল।
-
ইহুদিবাদী বাহিনীর হামলায় অকার্যকর হয়ে গেছে দামেস্ক বিমানবন্দর
নভেম্বর ২৭, ২০২৩ ১০:৫০ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর বিমান হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সেখানে ফ্লাইট উঠানামা করানো সম্ভব হচ্ছে না।