-
‘ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের অধিকারকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে’
জানুয়ারি ২১, ২০২৪ ১১:০০স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্বের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস।
-
যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবেলাসহ নানা সহযোগিতা নিয়ে আলোচনা
জানুয়ারি ২০, ২০২৪ ১১:২০ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াইসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। গতকাল (শুক্রবার) দুই মন্ত্রী ফোনালাপে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
-
পানির তলদেশ থেকে পারমাণবিক হামলার পরীক্ষা চালাল উ. কোরিয়া
জানুয়ারি ১৯, ২০২৪ ১৬:১৩উত্তর কোরিয়া বলেছে, তারা পানির তলদেশে পারমাণবিক অস্ত্রব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। বলা হচ্ছে এটি মূলত পানির তলদেশ থেকে ড্রোনের সাহায্যে গোপনে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় পারমাণবিক হামলার একটি ব্যবস্থা।
-
‘ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বহু দূরের বিষয়’
জানুয়ারি ১৯, ২০২৪ ১৬:০৩রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে বিপুল অংকের অর্থ বরাদ্দ দিতে চাইছে সে ব্যাপারে হাঙ্গেরি তার কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটি বলেছে, অর্থ সহায়তা দেয়ার বিষয়ে ইউরোপীয় কমিশন ও হাঙ্গারির মধ্যে এখনো যোজন যোজন দূরত্ব বিরাজ করছে।
-
নতুন করে তালেবান ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা: তোরখাম ক্রসিং বন্ধ
জানুয়ারি ১৯, ২০২৪ ১২:০৫আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তালেবান কর্তৃপক্ষ তোরখাম ক্রসিং পয়েন্ট স্থায়ীভাবে বন্ধ করার দেয়ার হুমকি দেয়ার পর দুই দেশের মধ্যকার বিরোধ আরও গভীর হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মাধ্যমে জন্ম নেয়া তালেবান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যে তারা তাদের মূল পৃষ্ঠপোষক অর্থাৎ পাকিস্তানকে হুমকি দেয়ার পর্যায়ে চলে গেছে।
-
আরো কয়েক ডজন দেশ ব্রিকসে যোগ দিতে চায়
জানুয়ারি ১৮, ২০২৪ ১৮:০০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, বিশ্বের প্রায় ৩০টি দেশ ব্রিকস জোটের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আজ (বৃহস্পতিবার) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
-
বাইডেনকে চ্যালেঞ্জ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার
জানুয়ারি ১৮, ২০২৪ ১২:৪৭মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার প্রশ্নে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি গতকাল (বুধবার) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার পরিবর্তে আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য চাপ অব্যাহত রাখবেন।
-
পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান
জানুয়ারি ১৮, ২০২৪ ১০:৩১ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে হামলার প্রতিবাদে পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে আজ সকালে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সিস্টান-বালুচিস্তান প্রদেশের সারাভান শহরের কয়েকটি জায়গায় হামলার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
-
আগুন নিয়ে খেলবেন না: ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি
জানুয়ারি ১৭, ২০২৪ ১৫:৪৭তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠানের পর নতুন নেতা লাই চিং তে-কে অভিনন্দন জানানোর কারণে ফিলিপাইনকে হুঁশিয়ার করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রকে ভর্ৎসনার করে বলেছে, ফিলিপাইনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বাণী ‘এক চীন নীতির’ চরম লঙ্ঘন।
-
নেদারল্যান্ডসে আবার পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টা, মুসলিম যুবকের দুঃসাহসিক বাধা
জানুয়ারি ১৭, ২০২৪ ১২:৩৩নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী দল পেগিডা'র নেতা, ইসলামবিদ্বেষী এডউইন ওয়াগেনসভেল্ড পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টাকালে কয়েকজন মুসলিম যুবক তাতে বাধা দিয়েছেন।