সৌদি আরবে ইয়েমেনের সম্মিলিত সামরিক হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i161672-সৌদি_আরবে_ইয়েমেনের_সম্মিলিত_সামরিক_হামলা
পার্সটুডে- হুদাইদাহ বন্দরে সৌদি আরবের বিমান হামলার জবাবে, আঞ্চলিক গণমাধ্যমগুলো সৌদি আরবের ওপর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে।
(last modified 2026-07-25T12:12:25+00:00 )
জুলাই ২৫, ২০২৬ ১৮:১০ Asia/Dhaka
  • • সৌদি আরবে ইয়েমেনের সম্মিলিত সামরিক হামলা
    • সৌদি আরবে ইয়েমেনের সম্মিলিত সামরিক হামলা

পার্সটুডে- হুদাইদাহ বন্দরে সৌদি আরবের বিমান হামলার জবাবে, আঞ্চলিক গণমাধ্যমগুলো সৌদি আরবের ওপর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আঞ্চলিক সূত্রগুলো বলছে, হুদাইদাহ বন্দরে সৌদি বিমান হামলার জবাবে ইয়েমেনীয়রা সৌদি আরবের জিজান শহরে একটি সম্মিলিত হামলা (ক্ষেপণাস্ত্র ও ড্রোন) চালিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি আরবের জিজান শহরটি ৫টিরও বেশি বিস্ফোরণে কেঁপে ওঠে।

ইয়েমেনী সূত্রগুলো আরও জানিয়েছে, সৌদি আরবের জিজানের শিল্পাঞ্চলেও ইয়েমেনীয়রা হামলা চালিয়েছে।

এদিকে, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, হুদাইদাহতে হামলা চালিয়ে সৌদি আরব একটি বড় ভুল ও বোকামি করেছে এবং সতর্ক করে বলেছে: সৌদি আগ্রাসনের জন্য রিয়াদকে বড় মূল্য দিতে হবে।

আনসারুল্লাহর রাজনৈতিক কার্যালয়ও সতর্ক করেছে: সৌদি শাসনের সাম্প্রতিক অপরাধের জবাব দেওয়া হবে এবং আমাদের জাতি, নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী যে প্রতিরোধ সমীকরণ তৈরি করেছে তা "স্পষ্ট ও সুসংগত"।#

পার্সটডে/এমআরএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।