-
‘হামাসের সস্তা ড্রোন ইসরাইলের সীমান্ত দেয়াল অকার্যকর করে দিয়েছে’
অক্টোবর ১১, ২০২৩ ১৪:২৮ইহুদিবাদী ইসরাইলের সীমান্ত দেয়ালকে অকার্যকর করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সস্তা ড্রোন। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদনে একথা বলেছে।
-
‘গাজা অবরোধ করে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
অক্টোবর ১১, ২০২৩ ১৪:২০ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল (মঙ্গলবার) জরুরি বৈঠক থেকে স্বীকার করেছেন যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
-
গাজার ওপর সর্বাত্মক অবরোধ যুদ্ধাপরাধ: জাতিসংঘ
অক্টোবর ১১, ২০২৩ ০৭:০০গাজা উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করাকে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন।
-
মার্কিন নীতির ব্যর্থতার ফল ইসরাইল-হামাস যুদ্ধ: পুতিন
অক্টোবর ১১, ২০২৩ ০৬:৫২ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধের ব্যাপারে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইসরাইল-পন্থি নীতি গ্রহণ করার জন্য ওয়াশিংটনকে দায়ী করে বলেছেন, এই নীতি ফিলিস্তিনিদের স্বার্থ বিপন্ন করছে।
-
চার সেঞ্চুরির রেকর্ড ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়
অক্টোবর ১০, ২০২৩ ১৯:৪৮২০২০ বিশ্বকাপের অষ্টম ম্যাচে আবদুল্লাহ শাফিক ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটিই। ২০১১ আসরে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রানের লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের জয় ছিল আগের রেকর্ড।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক: রুশ বিরোধিতায় যৌথ বিবৃতি মেলেনি
অক্টোবর ০৯, ২০২৩ ১৫:২৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে রুদ্ধদ্বার জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু এ ইস্যুতে সংস্থাটি কোনো যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে।
-
আফগান ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আরো বাড়তে পারে
অক্টোবর ০৮, ২০২৩ ১৪:২৫আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল যে সিরিজ ভূমিকম্প হয়েছে তাতে মৃতের সংখ্যা ১০০০-এ পৌঁছেছে। আফগান সরকারি কর্মকর্তারা আজ (রোববার) এই তথ্য নিশ্চিত করেছেন।
-
গাজা উপত্যকায় দখলদারদের অভিযানের প্রতি ইস্পাত কঠিন সমর্থন দিলেন প্রেসিডেন্ট বাইডেন
অক্টোবর ০৮, ২০২৩ ১১:১৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সেনারা যে বর্বর বিমান হামলা চালাচ্ছে তার প্রতি ইস্পাত কঠিন সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতরাতে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে এই অকুণ্ঠ সমর্থনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
-
রাশিয়ার যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে ইউক্রেনের ১৭ সেনা
অক্টোবর ০৭, ২০২৩ ১৫:৫৩ইউক্রেনের অন্তত ১৭ জন সেনা তাদের কমান্ডারের নির্দেশ অমান্য করে রাশিয়ার যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে। ইউক্রেন থেকে রাশিয়ায় যোগ দেয়া দোনেস্ক অঞ্চলে এ ঘটনা ঘটেছে।
-
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আগেভাগে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা
অক্টোবর ০৭, ২০২৩ ১৫:৪৯উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আগেভাগে ও আকস্মিকভাবে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। গত দেড় বছরে উত্তর কোরিয়া একের পর এক ক্রুজ এবং পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর আমেরিকা এ ধরনের পরিকল্পনা করছে।