-
চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট; কৌশলগত সহযোগিতা চুক্তির ঘোষণা
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১৭:২৬চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনের হাংজু শহরে বৈঠক করেছেন। তারা দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সম্পাদনের কথা জানান।
-
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, কঠিন শীতকালের হুঁশিয়ারি দিলো ইউক্রেন
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১১:০২রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এবারের শীতকাল হবে পুরো জাতির জন্য অত্যন্ত কঠিন। কিয়েভ দাবি করছে, গতকাল (বৃহস্পতিবার) রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় দেশের দক্ষিণাঞ্চলে তিন ব্যক্তি নিহত এবং অন্যান্য অংশে বহু মানুষ আহত হয়েছে।
-
২ দশকের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৫:১৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারি সফরে চীনে পৌঁছেছেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি এ সফর করছেন। গত দুই দশকের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর।
-
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে পোল্যান্ড
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৪:৫৯ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
-
জেলেনস্কিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ভাষণ দিতে দেবেন না স্পিকার ম্যাকার্থি
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১১:৩১ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ভাষণ দিতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার কেভিন ম্যাকার্থি। মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
-
সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই ইউক্রেনে হস্তক্ষেপ করছে আমেরিকা
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১১:০৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন যে, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তি ইউক্রেনে হস্তক্ষেপ করে আসছে। পশ্চিমা নীতি এই দেশটিতে বাস্তবায়ন করার জন্যই তারা এই হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
-
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আনুষ্ঠানিক দাওয়াত গ্রহণ করলেন প্রেসিডেন্ট পুতিন
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১০:৫৮চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে চীনে বেল্ট অ্যান্ড রোড বিষয়ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেইজিং সফরের সময় ওই সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট।
-
ইউক্রেন সংকটের ব্যাপারে পাশ্চাতের কোনো সঠিক যুক্তি নেই: ল্যাভরভ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ০৬:৫২পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংকটের মূল উৎসের দিকে সততার সঙ্গে তাকাতে নারাজ বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, তারা শুধু সকল দোষ মস্কোর ওপর চাপিয়ে দিয়ে ক্ষান্ত হচ্ছে।
-
নাগরনো-কারাবাখে রাশিয়ার একদল শান্তিরক্ষী নিহত: মস্কো
সেপ্টেম্বর ২১, ২০২৩ ০৬:৪১ককেশাস অঞ্চলের বিতর্কিত নাগরনো-কারাবাখে রাশিয়ার একদল শান্তিরক্ষী নিহত হয়েছেন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়ি হালকা-অস্ত্রের হামলার শিকার হলে তারা নিহত হন।
-
গোলযোগপূর্ণ নাগরনো-কারাবাখে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করলো আজারবাইজান
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৪:৪৮গোলযোগপূর্ণ নাগরনো-কারাবাখে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে আজারবাইজান। এর মধ্যদিয়ে ওই এলাকায় আজেরি বাহিনীর সামরিক অভিযান আপাতত শেষ হয়েছে।