-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায় পৌঁছেছে’
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৪:৪৩রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, দুই দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ (বুধবার) তেহরানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।
-
রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি বাইডেনের আহ্বান
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৪:২৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের দেয়া ভাষণে এই আহ্বান জানান।
-
হারিয়ে যাওয়া এফ-৩৫ জঙ্গিবিমান খুঁজে পাওয়া গেছে
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:৪৬মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, দক্ষিণ ক্যারোলাইনার মধ্য আকাশে যে এফ-৩৫ জঙ্গিবিমানটি হারিয়ে গিয়েছিল তাকে তারা খুঁজে পেয়েছে। হারিয়ে যাওয়া এই বিমান নিয়ে মার্কিন সামরিক বাহিনী বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে।
-
নাগরনো-কারাবাখ অঞ্চলে হামলা শুরু করেছে আজারবাইজান: ৭ জন নিহত
সেপ্টেম্বর ২০, ২০২৩ ০৭:২৪বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলে সামরিক হামলা শুরু করেছে আজারবাইজান। তবে এ হামলাকে আর্মেনিয়ার বিরুদ্ধে হামলা না বলে ‘স্থানীয় পর্যায়ে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা’ বলে দাবি করছে আজারবাইজান।
-
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে পুতিনকে কুর্নিশ করবেন: বাইডেন
সেপ্টেম্বর ২০, ২০২৩ ০৬:১৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে আবার ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে জয়ী হতে পারলে আবার পুতিনের সামনে ‘কুর্নিশ’ করবেন।
-
ইউরোপীয় ইউনিয়নের কোনো সাহায্যের প্রয়োজন আমাদের নেই: তুরস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৫:২২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন তুরস্কের নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেলে তুরস্ক সেটাকে স্বাগত জানাবে বলে তিনি উল্লেখ করেন।
-
ইন্টারসেপ্টের তথ্য: ইউক্রেনকে অস্ত্র দিয়ে আইএমএফের ঋণ পেয়েছে পাকিস্তান
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ০৭:২৭আমেরিকার শর্ত মেনে গোপনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। আর তার বিনিময়েই ইসলামাবাদ পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ। বিস্ফোরক এই তথ্য উঠে এসেছে মার্কিন অলাভজনক সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের অনুসন্ধানী প্রতিবেদনে।
-
শি’কে ‘স্বৈরশাসক’ বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী; বেইজিংয়ে রাষ্ট্রদূত তলব
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ০৬:৪৬জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিয়া বেয়ারবক চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলায় বেইজিংয়ে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ফ্লোরকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ০৬:৩৪জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সংবাদ সম্মেলনে রুশ সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি রিয়াদের সমর্থন রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ০৬:২৯সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছে সৌদি আরব। একইসঙ্গে রিয়াদ বলেছে, সংঘর্ষ-কবলিত সিরিয়ার স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।