-
ঘোষণা ছাড়াই খেরসন ও লুহানস্কের যুদ্ধাঞ্চল পরিদর্শন করলেন পুতিন
এপ্রিল ১৮, ২০২৩ ১৪:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (মঙ্গলবার) পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেনের খেরসন ও লুহানেস্কের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছেন।
-
রাশিয়ার বিরুদ্ধে জি-সেভেন গ্রুপের কড়া বিবৃতি: ইউক্রেনের প্রতি সমর্থন ঘোষণা
এপ্রিল ১৮, ২০২৩ ১৩:৪৬শিল্পোন্নত সাত জাতি গ্রুপ জি-সেভেনের সদস্য দেশগুলো তাদের সর্বসাম্প্রতিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখা এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার ওপর জোর দিয়েছে। জি-সেভেন গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। তারা ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
-
বহুকেন্দ্রিক সমাধানের মাধ্যমে ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান চায় মস্কো
এপ্রিল ১৮, ২০২৩ ১২:৫৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে তার দেশের যে সামরিক সংঘাত চলছে মস্কো তার দ্রুত অবসান চায়, তবে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সংকটের সমাধান হতে হবে বলে তিনি জানিয়েছেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন।
-
বার্থডে পার্টিতে নির্বিচারে গুলিবর্ষণ; নিহত ৪, আহত ২৮
এপ্রিল ১৭, ২০২৩ ১৩:৩৩আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্যের ডেডভিল শহরে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।
-
বিজাতীয় শক্তির নির্দেশনায় চলতে চায় না ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল: অস্ট্রেলিয়া
এপ্রিল ১৭, ২০২৩ ১২:১৭অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য এখন পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই অঞ্চলের দেশ ও জাতিগুলো একক কোনো বড় শক্তির নির্দেশনা মেনে চলতে নারাজ।
-
পুতিনের সঙ্গে বৈঠক করলেন চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী শাংফু
এপ্রিল ১৭, ২০২৩ ১০:৪৭চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু রাশিয়া সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
যুদ্ধ শুরু হলে আগেই তাইওয়ানি আকাশের নিয়ন্ত্রণ নেবে চীন
এপ্রিল ১৭, ২০২৩ ০৯:৩৭তাইওয়ানের সঙ্গে যুদ্ধ শুরু হলে প্রাথমিক পর্যায়েই দ্বীপ-অঞ্চলটির আকাশ সীমার নিয়ন্ত্রণ নিয়ে নেবে চীনের সামরিক বাহিনী। সম্প্রতি মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন থেকে যেসব গোপন নথি ফাঁস হয়েছে তাতে এই কথা বলা হয়েছে।
-
‘ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ডলারের প্রভাব কমাবে’
এপ্রিল ১৭, ২০২৩ ০৬:৩৪মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ও ইরানের মতো দেশগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে ডলারের আধিপত্য ঝুঁকির মুখে পড়েছে।
-
'আমরা ইউরোপে রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে চাই'
এপ্রিল ১৬, ২০২৩ ১২:২০রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জার্মান সরকার ইউক্রেনকে যে অস্ত্র এবং অর্থ সহায়তা দিচ্ছে তার প্রতিবাদে অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি পার্টির সমর্থকেরা নুরেমবারকে শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান।
-
ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার দেবে আমেরিকা
এপ্রিল ১৬, ২০২৩ ১১:৪৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার অর্থ সহযোগিতা দেবে। এই অর্থ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হবে যা দেশটির নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেবা খাতে ব্যয় করা হবে।