-
‘পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাভরভের সঙ্গে কথা হবে’
মার্চ ২৯, ২০২৩ ০৫:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান আজ (বুধবার) সকালে মস্কো পৌঁছান। তিনি সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ পদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
ভয়াবহ পরিস্থিতি: তুরস্কের বাঁধ নির্মাণে মুসলিম দেশগুলোর নদী শুকিয়ে যাচ্ছে
মার্চ ২৮, ২০২৩ ১৬:০৯হাজার হাজার বছর ধরে পশ্চিম এশিয়ার উত্তরাঞ্চলের পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদীর পানি দক্ষিণের অঞ্চলগুলোকে সমৃদ্ধ করেছে। নদীকেন্দ্রিক মানব বসতি গড়ে উঠেছে এবং বহু সভ্যতার জন্ম হয়েছে। এ অঞ্চলের নদী ও পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে তুরস্ক এবং এসব নদী দক্ষিণের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। কৃষি, শিল্প সব কিছুই এ পানির ওপর নির্ভরশীল।
-
‘বেলারুশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ব্যাপারে পাশ্চাত্যের প্রতিক্রিয়া বিভ্রান্তিকর’
মার্চ ২৮, ২০২৩ ১৪:৪২মিনস্কের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে পাশ্চাত্যের ‘বিভ্রান্তিকর’ প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের অধিকার রাশিয়ার রয়েছে।
-
পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক তবে প্রয়োজনে ব্যবহার করা হবে: কিম জং-উন
মার্চ ২৮, ২০২৩ ০৮:৪৫উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, শুধুমাত্র দেশ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার স্বার্থে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে। তিনি আজ (মঙ্গলবার) রাজধানী পিয়ংইয়ংয়ে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এ মন্তব্য করেন বলে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।
-
রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যেকোনো প্রতিপক্ষকে ধ্বংস করবে মস্কো
মার্চ ২৮, ২০২৩ ০৭:৪৫রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকারসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র মস্কোর রয়েছে।
-
যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৭
মার্চ ২৮, ২০২৩ ০৭:১৯যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ বছর বয়স্ক অড্রি হেল নামে এক তরুণীর এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই তরুণীও প্রাণ হারান।
-
কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শক্তিশালী বিস্ফোরণে ৬ জন নিহত
মার্চ ২৭, ২০২৩ ১৪:৩৬আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও অপর এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে কাছে কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকায় আজ (সোমবার) এ বিস্ফোরণ ঘটে।
-
'ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডে বিদেশী এজেন্টরা জড়িত'
মার্চ ২৭, ২০২৩ ১৩:৩৯মানবাধিকার বিষয়ে ইরানের সর্বোচ্চ কাউন্সিল (এইচসিএইচআর) একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে যাতে ইরানে সাম্প্রতিক দাঙ্গার সময় ইরানি নিরাপত্তা বাহিনীর ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিস্থিতি এবং সেই সঙ্গে কিছু পশ্চিমা দেশ এবং তাদের অনুচররা নৃশংস দাঙ্গা ও বিশৃঙ্খলা সংগঠিত করার ক্ষেত্রে যে স্পষ্ট ভূমিকা পালন করেছিল তা তুলে ধরেছে।
-
মার্কিন সরকারই নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দিয়েছে: ভ্লাদিমির পুতিন
মার্চ ২৭, ২০২৩ ১০:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জোর দিয়ে বলেছেন, মার্কিন সরকারই গত সেপ্টেম্বর মাসে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি রাশিয়া২৪ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, প্রখ্যাত মার্কিন সাংবাদিক সেইমুর হার্শ ব্যাপক অনুসন্ধানের পর যে সিদ্ধান্তে পৌঁছেছেন তার প্রতি মস্কোর সমর্থন রয়েছে।
-
ন্যাটো: পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’
মার্চ ২৭, ২০২৩ ০৫:৫০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এই জোট পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য বলে মন্তব্য করেছে।