-
প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান
মার্চ ২৫, ২০২৩ ০৬:১০সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটির উপর দিয়ে চলতি মার্চ মাসে প্রায় প্রতিদিন রাশিয়ার যুদ্ধবিমান ওড়াউড়ি করেছে। আমেরিকার সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচের বরাত দিয়ে এনবিসি টেলিভিশন এ খবর দিয়েছে।
-
সিরিয়ায় দখলদার সেনাদের ঘাঁটিতে ড্রোন হামলা; নিহত একজন, আহত ৫ সেনা
মার্চ ২৫, ২০২৩ ০৬:০১সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি ঘাঁটি লক্ষ্য করে প্রতিরোধকামী যোদ্ধারা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। এতে আমেরিকার অন্তত একজন সামরিক ঠিকাদার নিহত এবং পাঁচ সেনা আহত হয়েছে।
-
আফগানিস্তানে পাশ্চাত্যের যুদ্ধ-অপরাধের বিচার না হওয়ায় রাশিয়ার ক্ষোভ
মার্চ ২৪, ২০২৩ ১৬:৩২আফগানিস্তানে পাশ্চাত্যের যুদ্ধ-অপরাধের তদন্ত বা বিচার না করায় আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।
-
ইরানের বিরুদ্ধে আমেরিকার সকল কৌশল ব্যর্থ হয়েছে: মার্কিন কংগ্রেস
মার্চ ২৪, ২০২৩ ১৪:১০আমেরিকার কংগ্রেসনাল রিসার্চ সেন্টার স্বীকার করেছে: ইরানের বিরুদ্ধে তাদের সকল কৌশল ব্যর্থ হয়েছে। সেন্টারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিক নিষেধাজ্ঞা, সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়াসসহ আমেরিকার বিভিন্ন সরকারের সকল কৌশল ব্যর্থ হয়েছে।
-
পানির নীচে চলাচলযোগ্য পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল উ. কোরিয়া
মার্চ ২৪, ২০২৩ ১১:২৫উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম পানির নীচে চলাচলযোগ্য একটি যুদ্ধ ড্রোনের পরীক্ষা চালানোর কথা ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (শুক্রবার) বলেছে, এই ড্রোনের মাধ্যমে সাগরে রেডিও একটিভ সুনামি সৃষ্টি করা সম্ভব।
-
বৃদ্ধ মুসল্লির গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে হত্যা
মার্চ ২৩, ২০২৩ ১৫:০৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইসলাম-বিদ্বেষ পশ্চিমা বিশ্বে পদ্ধতিগতভাবে ইসলাম বিরোধিতার ফল। নাসের কানয়ানি বলেন: ব্রিটেনে ইসলাম-ভীতি, ঘৃণা ও প্রকাশ্য সহিংসতা ছড়ানোর ফলেই সেখানে মুসলিম বৃদ্ধের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনা ঘটছে।
-
সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ নৌবহর
মার্চ ২৩, ২০২৩ ১১:৩৮ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার নৌবহর। সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রেজভোঝাইয়েভ গতকাল (বুধবার) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এ খবর জানান।
-
‘পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে’
মার্চ ২৩, ২০২৩ ১০:৩৮রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি গতকাল (বুধবার) মস্কোয় এক বক্তব্যে এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।
-
আমেরিকা কিংবা ইউরোপীয়রা ফরাসি পুলিশের নৃশংসতা চোখে দেখে না: কানয়ানি
মার্চ ২২, ২০২৩ ১৫:০২ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: পশ্চিমা মানবাধিকারের দাবিদাররা ফ্রান্সে পুলিশের সহিংসতা চোখে দেখে না। ফরাসি পুলিশ সেদেশের বিক্ষোভকারীদের ওপর চরম নৃশংসতা দেখিয়েছে।
-
পদস্থ ১ গোয়েন্দা কর্মকর্তা এবং ৩ পাকিস্তানি সেনা নিহত
মার্চ ২২, ২০২৩ ১২:৪৬পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পদস্থ এক গোয়েন্দা কর্মকর্তা এবং ৩ পাক-সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়ে জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তাবাহিনীর ওপর সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল।