-
ইউক্রেনের ওপর ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে রাশিয়া
মার্চ ১০, ২০২৩ ১০:৩৩রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি মাসের ২ তারিখে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলা চালানোর পাল্টা জবাব হিসেবে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো।
-
ইউরোপের জ্বালানি ব্যয় বেড়েছে শতকরা ৩০০ ভাগ
মার্চ ০৯, ২০২৩ ১২:৩৩ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, গত গ্রীষ্ম থেকে রাশিয়া নাটকীয়ভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানি খরচ শতকরা ৩০০ ভাগ বেড়েছে। গতকাল বুধবার তিনি এই তথ্য দিয়েছেন।
-
ইউক্রেন সফরের জন্য জেলেনস্কির দাওয়াত প্রত্যাখ্যান করলেন মার্কিন স্পিকার
মার্চ ০৯, ২০২৩ ১০:৪৬ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, তবে স্পিকার ম্যাকার্থি সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
-
আমেরিকার চীন বিরোধী নীতির কঠোর সমালোচনা করলেন শি জিন পিং
মার্চ ০৯, ২০২৩ ১০:৩২চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণাত্মক ভাষায় বলেছেন: ওয়াশিংটন চীনকে 'নিয়ন্ত্রণ, অবরোধ এবং দমন' করার কাজে নেতৃত্ব দিচ্ছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বার্ষিক সভায় দেওয়া বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।
-
কয়েক দিনের মধ্যে’ রাশিয়ার হাতে বাখমুতের পতন হতে পারে: ন্যাটো
মার্চ ০৯, ২০২৩ ০৬:৫৮‘আগামী কয়েক দিনের মধ্যে’ রুশ সেনাদের হাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পতন হতে পারে বলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে। গত ছয় মাসের প্রচণ্ড সংঘর্ষের পর রুশ সেনাবাহিনী যখন বাখমুতের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে তখন ন্যাটো এ সতর্কবাণী উচ্চারণ করল।
-
তাইওয়ানের প্রেসিডেন্টের সম্ভাব্য ওয়াশিংটন সফরের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি
মার্চ ০৯, ২০২৩ ০৬:৫২তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ‘রাষ্ট্রীয় সফরে’ ওয়াশিংটন যাওয়ার যে পরিকল্পনা করেছেন সে বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, সাই’র যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তার সাক্ষাতের খবরে বেইজিং ‘ঘোরতর উদ্বেগ’ প্রকাশ করছে।
-
জাতিসংঘ ইউরোপ-আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও দেখে না: রাশিয়া
মার্চ ০৮, ২০২৩ ১৩:৫৫জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের জন্য যেরকম প্রতিক্রিয়া দেখায় তাকে অপর্যাপ্ত বলে অভিযুক্ত করেছে রাশিয়া।
-
ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত ‘অদৃশ্য’ নয় বরং সুস্পষ্টভাবে দৃশ্যমান: রাশিয়া
মার্চ ০৮, ২০২৩ ১২:২৪রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত ‘সুস্পষ্টভাবে’ দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে বলে চীন পরোক্ষভাবে আমেরিকার হাত থাকার যে ইঙ্গিত দিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মস্কো এ মন্তব্য করেছে।
-
আমেরিকার কাছে নিষিদ্ধ ক্ল্যাস্টার বোমা চেয়েছে ইউক্রেন: মার্কিন কংগ্রেস সদস্য
মার্চ ০৮, ২০২৩ ১১:২১রুশ সেনাদের ওপর নিক্ষেপ করার জন্য ইউক্রেন আমেরিকার কাছে নিষিদ্ধ ক্ল্যাস্টার বোমা চেয়েছে বলে জানিয়েছেন দু’জন মার্কিন আইন প্রণেতা।
-
অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যেকোন পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়া হবে
মার্চ ০৭, ২০২৩ ১৫:০৬আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে, পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হলে তাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়া হবে।