-
সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে রাশিয়ার অপরিশোধিত তেল
মার্চ ০৭, ২০২৩ ১১:১৬রাশিয়া থেকে কিছু সংখ্যক কার্গো জাহাজ অপরিশোধিত তেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করে দিতে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে এবং আরব আমিরাত তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
-
ইরান এবং আইএইএ'র মধ্যে আলোচনা এবং সহযোগিতা অব্যাহত থাকবে: গ্রোসি
মার্চ ০৬, ২০২৩ ১৫:০১আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার সন্ধ্যায় তেহরান থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌছে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য এবং অবস্থানগুলোতে প্রবেশের অনুমতি বিষয়ে ইরানের সঙ্গে একটি চুক্তিতে উপনিত হয়েছি। তিনি আরো বলেন, শিগগিরই ইরানি পক্ষের সাথে প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে এবং কিছু নজরদারি সরঞ্জাম শিগগিরই ইরানে চালু করা হবে।
-
ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখছে আমেরিকা
মার্চ ০৬, ২০২৩ ১২:০৯ইউক্রেনের দুইজন পাইলটকে আমেরিকার অ্যারিযোনা অঙ্গরাজ্যের টাকসন বিমানঘাঁটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুই পাইলটকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে আমেরিকা যাচাই করতে চাই যে, মার্কিন নির্মিত এফ-১৬ জঙ্গিবিমানসহ পশ্চিমা যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে তাদের কতটা সময় লাগবে।
-
ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রিয়ায় বিক্ষোভ
মার্চ ০৬, ২০২৩ ১১:৪৩ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এক বছরের মাথায় এসে যখন এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে তখন জার্মানি ও অস্ট্রেলিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
-
ওয়াশিংটন একটি পরমাণু যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছে: মার্কিন রাজনীতিবিদ
মার্চ ০৫, ২০২৩ ১৪:৫৮মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্র্যাট রাজনীতিবিদ বলেছেন, ‘বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া’ হয়ে যাওয়া মার্কিন রাজনীতিবিদরা রাশিয়ার সঙ্গে একটি পরমাণু যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছেন। কেনটাকি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নেটরিয়াল প্রার্থী জিওফ ইয়ং রুশ নিউজ চ্যানেল আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার এলাকার ভোটাররা তাদের ট্যাক্সের ডলারগুলো ইউক্রেনে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না।
-
বাখমুতে ইউক্রেনের সেনাবাহিনী প্রচণ্ড চাপের মুখে; ব্যাপক গুলি বিনিময়
মার্চ ০৫, ২০২৩ ১৪:৫২ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে দেশটির সেনারা রুশ বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে বলে ব্রিটিশ গোয়েন্দা সূত্র জানিয়েছে। সূত্র বলেছে, শহরটির ভেতরে এবং চারপাশে প্রচণ্ড গোলাগুলি বিনিময় হচ্ছে।
-
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জি-২০ জোটের বৈঠকে তীব্র মতবিরোধ: ব্যর্থতার দায়ভার কার?
মার্চ ০৫, ২০২৩ ১৪:৩৫ভারতের রাজধানী দিল্লিতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র মতবিরোধে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যার জেরে এর আগে ব্যাঙ্গালুরুর জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনের মতো দিল্লির এই সম্মেলনেও কোনও যৌথ বিবৃতি আসছে না বলে জানিয়েছে আয়োজক দেশ ভারত।
-
ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়া থামান: জাতিসংঘকে উত্তর কোরিয়া
মার্চ ০৫, ২০২৩ ০৮:২৯কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার পরিকল্পিত যৌথ সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণায় বলেছে, এই মহড়া অনুষ্ঠিত হলে এ অঞ্চলে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাবে।
-
‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য আমেরিকা দায়ী: উ. কোরিয়া
মার্চ ০৫, ২০২৩ ০৬:২৬‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে উত্তর কোরিয়া। মার্কিন সরকার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশাল আকারের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর পিয়ং ইয়ং এ প্রতিক্রিয়া জানাল।
-
ইরান ও ভেনিজুয়েলার মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু
মার্চ ০৪, ২০২৩ ০৯:৪৭আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে পণ্য লেনদেন করতে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করা হয়েছে। কারাকাসস্থ ইরান দূতাবাস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।