বিশ্ব
  • ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা-বিভক্ত

    ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা-বিভক্ত

    ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৮:০৩

    ইউক্রেনে আমেরিকা এবং জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নে এখনো বিতর্ক চলছে। অনেক সদস্য মনে করছেন, এইসব ট্যাংক পাঠানোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়েও অনেক সদস্য উদ্বেগ জানাচ্ছেন। 

  • ইউক্রেনের জন্য যৌথভাবে গোলা তৈরি করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া

    ইউক্রেনের জন্য যৌথভাবে গোলা তৈরি করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া

    জানুয়ারি ৩১, ২০২৩ ১০:১২

    রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনের জন্য যৌথভাবে ১৫৫ মিলিমিটার কামানের গোলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া।ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু গতকাল (সোমবার) প্যারিস সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

  • রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করলো ইউরোপীয় ইউনিয়ন

    রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করলো ইউরোপীয় ইউনিয়ন

    জানুয়ারি ৩০, ২০২৩ ১৫:২৫

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সংকোচনে সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধের সূচনা থেকে (২৪ ফেব্রুয়ারি,২০২২) আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাসহ কঠোর চাপ দিয়ে এসেছে। যদিও রাশিয়া সকল নিষেধাজ্ঞা ও চাপের জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছে। এরকম পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল গত ২৭ জানুয়ারি (শুক্রবার) রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করেছে।

  • জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পুতিনের আপত্তি নেই: ক্রেমলিন

    জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পুতিনের আপত্তি নেই: ক্রেমলিন

    জানুয়ারি ৩০, ২০২৩ ০৯:৩৩

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে কথা বলতে রাজি আছেন বলে খবর দিয়েছে তার আবাসিক প্রাসাদ ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ওলাফ শোলৎজ রুশ নেতার সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করার পর ক্রেমলিন এ প্রতিক্রিয়া জানাল।

  • মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরাইলকে রক্ষা করা যাবে না

    মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরাইলকে রক্ষা করা যাবে না

    জানুয়ারি ৩০, ২০২৩ ০৯:২৫

    মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইহুদিবাদী ইসরাইল সরকারকে রক্ষা করা যাবে না বরং ‘বিশাল অভ্যন্তরীণ সংকটের’ কারণে এই বর্ণবাদী সরকার ধ্বংস হয়ে যাবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি রোববার একাধিক টুইটার বার্তা প্রকাশ করে এ মন্তব্য করেছেন।

  • মার্কিন রকেট দিয়ে হাসপাতালে হামলা চালাল ইউক্রেন: নিহত ১৪

    মার্কিন রকেট দিয়ে হাসপাতালে হামলা চালাল ইউক্রেন: নিহত ১৪

    জানুয়ারি ৩০, ২০২৩ ০৭:০৯

    ইউক্রেন আমেরিকায় তৈরি একটি রকেট ব্যবস্থা দিয়ে লুহানস্ক অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া বলেছে, শনিবারের ওই হামলায় অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছে।

  • ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে গোলাগুলি: নিহত ৩, আহত ৪

    ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে গোলাগুলি: নিহত ৩, আহত ৪

    জানুয়ারি ২৯, ২০২৩ ১৬:০৮

    আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলস এলাকায় একটি বাড়িতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

  • রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় অংশ নিতে তুরস্ক ও আমিরাতের ওপর চাপ

    রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় অংশ নিতে তুরস্ক ও আমিরাতের ওপর চাপ

    জানুয়ারি ২৯, ২০২৩ ১৬:০৮

    রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে অংশ নেয়ার জন্য দেশ দুটির ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন বলছে, তুরস্ক এবং আরব আমিরাত যদি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলার চেষ্টা করে তাহলে তাদেরকে এখন শাস্তির মুখে পড়তে হবে।

  • ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি যথার্থ: ক্রেমলিন

    ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি যথার্থ: ক্রেমলিন

    জানুয়ারি ২৯, ২০২৩ ০৭:২৭

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিপক্ষে যে অবস্থান নিয়েছেন সে সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি সঠিক বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প মূলত এই আভাস দিয়েছেন যে, হোয়াইট হাউজ অল্প সময়ের মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারত।