-
জার্মান সেনাদের সামরিক প্রশিক্ষণ ও পরিষেবা থেকে অব্যাহতির আবেদন বৃদ্ধি
জানুয়ারি ০৭, ২০২৩ ১৪:০৮ইউক্রেন যুদ্ধে সামরিক প্রশিক্ষণ ও পরিষেবা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা জার্মান সেনাসংখ্যা বেড়েছে। যুদ্ধাঞ্চলে উপস্থিতি থেকে নিষ্কৃতি পেতেও জার্মান সেনাদের আবেদনের সংখ্যা ক্রমশ বাড়ছে।
-
ব্রিটেনে ধর্মঘট: ইউনিয়নগুলোকে সংলাপের আহ্বান ঋষি সুনাকের
জানুয়ারি ০৭, ২০২৩ ১১:৩৩ব্রিটেনের প্রধানমন্ত্রী সেদেশের ইউনিয়নগুলোর নেতাদেরকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাজ্যে বিভিন্ন পেশার লোকজন ভিন্ন ভিন্নভাবে ধর্মঘট পালন করায় জনজীবনে দুর্ভোগ নেমে আসার প্রেক্ষাপটে ঋষি সুনাক ওই সংলাপের আহ্বান জানান।
-
ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তের নিন্দা জানাল রাশিয়া
জানুয়ারি ০৭, ২০২৩ ০৬:১৮ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরো বেশি ছড়িয়ে দেয়ার পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া।
-
সিউলের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়েছে উত্তর কোরিয়ার ড্রোন
জানুয়ারি ০৬, ২০২৩ ১২:৩৬উত্তর কোরিয়ার ৫টি ড্রোনের একটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়েছে। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা ঘটনার সপ্তাখানেক পর একথা স্বীকার করেছেন।
-
একান্ত অনুরোধ সত্ত্বেও ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক দেবে না আমেরিকা
জানুয়ারি ০৬, ২০২৩ ০৭:০৮ইউক্রেনের একান্ত অনুরোধ সত্ত্বেও মার্কিন সরকার ইউক্রেনকে এম-ওয়ান আব্রামস ট্যাংক দেবে না বলে একটি মার্কিন পত্রিকা খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আব্রামস ট্যাংটির অনেক বেশি জ্বালানি প্রয়োজন হয় এবং এটির দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতার কারণে ইউক্রেনের সেনাবাহিনী এটি ব্যবহার করে সুবিধা করে উঠতে পারবে না।
-
যুদ্ধবিরতি ও আলোচনার প্রস্তাব দিলেন পুতিন; ইউক্রেনের প্রত্যাখ্যান
জানুয়ারি ০৬, ২০২৩ ০৭:০২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সরকার যদি দেশটির ভূখণ্ডে আসা পরিবর্তনকে মেনে নেয় তাহলে মস্কো কিয়েভের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আন্তরিক আলোচনায় বসতে রাজি আছে। তিনি বৃহস্পতিবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রস্তাব তুলে ধরেন।
-
এক পরিবারের আটজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
জানুয়ারি ০৫, ২০২৩ ১৬:০৬আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউটাহ অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে এক পরিবারের গুলিবিদ্ধ আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউটা অঙ্গরাজ্যের ইনোচ সিটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
-
স্পিকার নির্বাচন নিয়ে বিব্রতকর অবস্থায় মার্কিন কংগ্রেস, অধিবেশন আবার মুলতুবি
জানুয়ারি ০৫, ২০২৩ ০৮:২১ষষ্ঠবারের ভোট গ্রহণের পরও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন করা যায়নি। এ নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে মার্কিন কংগ্রেস।
-
যুদ্ধ মিশনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত রুশ যুদ্ধজাহাজ
জানুয়ারি ০৫, ২০২৩ ০৬:২১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন প্রথমবারের মতো জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন। ফ্রিগেটটি আটলান্টিক সাগর হয়ে ভারত মহাসাগর পর্যন্ত টহল দেবে। এ সম্পর্কের প্রসিডেন্ট পুতিন বলেছেন, “আমরা শত্রুর সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য এ পদক্ষেপ নিয়েছি।”
-
আমেরিকার দেয়া হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস, ২৫০ সেনা নিহত
জানুয়ারি ০৪, ২০২৩ ১০:১৬ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় ইউক্রেন ও বিদেশি ভাড়াটে ২৫০ সেনা নিহত হয়।