-
মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকনে আগুন: ৯ সেনা আহত
ডিসেম্বর ০১, ২০২২ ১০:০৯মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে অগ্নিকাণ্ডের ফলে অন্তত নয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার সকালে স্যান ডিয়াগো ঘাঁটির কাছে জাহাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
-
চীন, ইরান ও রাশিয়া একটি ‘নয়া ট্রায়াঙ্গেল’ তৈরি করেছে: উলিয়ানোভ
ডিসেম্বর ০১, ২০২২ ০৬:৫৫ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ চীন, ইরান ও রাশিয়াকে বহু মেরুকেন্দ্রীক কূটনীতির ক্ষেত্রে একটি ‘নয়া ট্রায়াঙ্গেল’ বলে উল্লেখ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
ফ্রান্সের পার্লামেন্টে ইরান সংক্রান্ত প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানাল তেহরান
ডিসেম্বর ০১, ২০২২ ০৬:২৬ফ্রান্সের পার্লামেন্টে ইরান সংক্রান্ত একটি ‘হস্তক্ষেপমূলক’ প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এছাড়া, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
আফগানিস্তানের মাদরাসায় বোমা বিস্ফোরণে বহু শিশুসহ নিহত ২৩, আহত ৩০
নভেম্বর ৩০, ২০২২ ১৫:০০আফগানিস্তানের সামানগান প্রদেশের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই ছাত্র। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
-
চীনের পরমাণু কর্মসূচিতে ভীত হয়ে পড়েছে পেন্টাগন
নভেম্বর ৩০, ২০২২ ১৪:৫৮চীনের পরমাণু কর্মসূচিতে এক রকমের ভীত হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সেনা সদরদপ্তর বলেছে, চীন তার পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা দ্রুত গতিতে বাড়াচ্ছে এবং ২০৩৫ সাল নাগাদ দেশটির পরমাণু অস্ত্রের সংখ্যা বর্তমানের চেয়ে প্রায় চার গুণ হবে। তখন আমেরিকার চেয়ে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যার ব্যবধান অনেক কমে যাবে।
-
দক্ষিণ কোরিয়ার আকাশে চীন ও রাশিয়ার বিমান, তাড়িয়ে দিল সিউল
নভেম্বর ৩০, ২০২২ ১৩:৩৪দক্ষিণ কোরিয়ার আকাশ থেকে চীন এবং রাশিয়ার কয়েকটি যুদ্ধবিমান তাড়িয়ে দেয়ার দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়া বলেছে, দেশের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের দিকে যাওয়ার সময় রাশিয়া ও চীনের আটটি বিমান তাড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়ার জঙ্গিবিমান।
-
বিশ্বকাপের মধ্যেই কাতার কিনলো ১০০ কোটি ডলারের অস্ত্র
নভেম্বর ৩০, ২০২২ ১৩:৩০কাতারের কাছে ১০০ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মূলত মধ্যপ্রাচ্যের দেশটিতে এই বিপুল অর্থের বিনিময়ে ড্রোন সরবরাহ করবে মার্কিন সরকার।
-
রাশিয়ার ওপর হামলা চালাতে ইউক্রেনের প্রতি ন্যাটোভুক্ত দেশের আহ্বান
নভেম্বর ৩০, ২০২২ ১০:৩৯লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিনকেভিক্স রাশিয়া ওপর হামলা চালানোর জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি ন্যাটো সামরিক জোটকে ভয় না পেয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দেয়ার আহ্বান জানান।
-
তথ্য বিকৃতিকে বিবিসি অভ্যাসে পরিণত করেছে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
নভেম্বর ৩০, ২০২২ ০৬:২৬ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত সংবাদ সংস্থা বিবিসির একজন সাংবাদিকের সঙ্গে চীনা পুলিশ দুর্ব্যবহার করেছে বলে ওই সংস্থা যে ‘বিকৃত’ খবর প্রচার করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। বিবিসির সাংবাদিককে ‘আটক করে পেটানো হয়েছে’ বলে সংস্থাটি যে দাবি করেছে সে সম্পর্কে এএফপিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ওই নিন্দা জানান।
-
আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করা ছাড়া উপায় ছিল না: রাশিয়া
নভেম্বর ৩০, ২০২২ ০৬:০৬আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির আওতায় পরিদর্শন সংক্রান্ত আলোচনা বাতিল করে দেয়া হয়েছে জানিয়েছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা বাতিল করে দেয়া ছাড়া মস্কোর সামনে অন্য কোনো পথ ছিল না।