বিশ্ব
  • তালেবান বিশ্বের কোনো দেশের জন্য হুমকি নয়: আখুন্দজাদা

    তালেবান বিশ্বের কোনো দেশের জন্য হুমকি নয়: আখুন্দজাদা

    আগস্ট ১৬, ২০২২ ০৪:৩৯

    আফগানিস্তানে তালেবান শাসনের এক বছর পূর্তি উপলক্ষে এই গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, তালেবান বিশ্বের কোনো দেশের জন্য হুমকি নয়।গতকাল (১৫ আগস্ট) ছিল তালেবানের হাতে কাবুলের পতনের প্রথম বার্ষিকী। ২০২১ সালের এই দিনে সাবেক আশরাফ গনি সরকারের পতন হয়েছিল।

  • পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে: রাশিয়া

    পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে: রাশিয়া

    আগস্ট ১৫, ২০২২ ১৬:৪০

    ইউক্রেনের খারকিভ অঞ্চলে পোল্যান্ড ও জার্মানির শতাধিক ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, তারা খারকিভের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ঐ হামলায় শতাধিক বিদেশি গেরিলা নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

  • আগুন নিয়ে খেলা বন্ধ করুন: তাইওয়ান প্রসঙ্গে আমেরিকাকে চীন

    আগুন নিয়ে খেলা বন্ধ করুন: তাইওয়ান প্রসঙ্গে আমেরিকাকে চীন

    আগস্ট ১৫, ২০২২ ১২:৫৭

    চীন সরকার আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান প্রসঙ্গে আপনারা আগুন নিয়ে খেলা বন্ধ করুন। নতুন করে ৫ সদস্যের মার্কিন কংগ্রেসম্যানের একটি প্রতিনিধিদল তাইওয়ান সফরে পৌঁছার পর বেইজিং এই হুঁশিয়ারি উচ্চারণ করল।

  • মার-আ-লাগো বাড়ি থেকে জব্দ করা নথি ফেরত দিতে বলেছেন ট্রাম্প

    মার-আ-লাগো বাড়ি থেকে জব্দ করা নথি ফেরত দিতে বলেছেন ট্রাম্প

    আগস্ট ১৫, ২০২২ ১০:১১

    ফ্লোরিডার পাম বিচের মার-আ-লাগো বাড়ি থেকে জব্দ করা নথিপত্র ফেরত দেয়ার জন্য মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, এই ধরনের কাগজপত্র বা তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি আইনগতভাবে সুরক্ষিত এবং এটি রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রাপ্ত সুবিধা।

  • সেই জাহাজ এখন সিরিয়ার দিকে যাচ্ছে

    সেই জাহাজ এখন সিরিয়ার দিকে যাচ্ছে

    আগস্ট ১৫, ২০২২ ০৯:০৭

    ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে প্রথম যে জাহাজটি লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি শেষ পর্যন্ত সিরিয়ার তারতুস বন্দরের দিকে যাচ্ছে। লেবাননের ক্রেতা ইউক্রেন থেকে পাঠানো এই খাদ্যশস্য গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে জাহাজটি তার গন্তব্য পরিবর্তন করে এখন সিরিয়ার তারতুস বন্দরের অভিমুখে রওয়ানা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

  • উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাশিয়া: রিপোর্ট

    উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাশিয়া: রিপোর্ট

    আগস্ট ১৫, ২০২২ ০৮:১০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ এবং গঠনমূলক দীপক্ষীয় সম্পর্ক বিস্তারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জাপানের শাসন থেকে উত্তর কোরিয়ার স্বাধীন হওয়ার বার্ষিকী উপলক্ষে দেশটির নেতা কিম জং উনকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট পুতিন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই উঠে যাবে: রাশিয়ার আশাবাদ

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই উঠে যাবে: রাশিয়ার আশাবাদ

    আগস্ট ১৫, ২০২২ ০৫:৫২

    ইরানের ওপর থেকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা শিগগিরই উঠে যাবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এবং ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ আশা প্রকাশ করেছেন।

  • স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন

    স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন

    আগস্ট ১৫, ২০২২ ০২:৪৮

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা করবে। তিনি গতকাল (রোববার) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রত্যয় ব্যক্ত করেন বলে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সংসদ স্পিকার আরিফ আলভিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

  • আফগানিস্তানে ব্যর্থতার কথা স্বীকার করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

    আফগানিস্তানে ব্যর্থতার কথা স্বীকার করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

    আগস্ট ১৪, ২০২২ ১৫:২১

    ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বিন ওয়েলস স্বীকার করেছেন, আফগানিস্তানে ২০ বছর ধরে পাশ্চাত্যের সামরিক উপস্থিতি সত্বেও ওই দেশটিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।