-
রুশদির হামলাকারীর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আগস্ট ১৩, ২০২২ ১৪:৫৩ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির হামলাকারী ব্যক্তির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
-
সম্পদ জব্দ কিংবা সন্ত্রাসবাদে মদতদাতার আখ্যা দিলে সম্পর্ক ছিন্ন
আগস্ট ১৩, ২০২২ ১৪:৩২রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি সম্পদ জব্দ করে কিংবা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের তকমা লাগায় তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। মস্কো পরিষ্কার করে বলেছে, আমেরিকা এ ধরনের উদ্যোগ নিলে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে যা কারোরই স্বার্থ রক্ষা করবে না। কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ রুশ বার্তা সংস্থা তাসকে এসব কথা বলেছেন।
-
প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে চীন
আগস্ট ১৩, ২০২২ ১৩:১৭প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে আগামীকাল (রোববার) থেকে যৌথভাবে সামরিক মহড়া চালাবে চীন। এজন্য এরইমধ্যে চীনা জঙ্গিবিমান, বোমারু বিমান এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট থাইল্যান্ডে পাঠানো হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এ কথা জানিয়েছে।
-
সালমান রুশদি ভেন্টিলেটরে
আগস্ট ১৩, ২০২২ ১৩:১৫যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার শিকার বিতর্কিত লেখক সালমান রুশদিকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে, ভেন্টিলেটরে থাকায় কথা বলা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
-
ক্রিমিয়ার রুশ ঘাঁটিতে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহৃত হয় নি: পেন্টাগন
আগস্ট ১৩, ২০২২ ১১:৪৬মার্কিন সেনা সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, ক্রিমিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার জন্য আমেরিকার কোনো অস্ত্র ব্যবহার করা হয় নি। গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে প্রায় আটটি বিমান ও প্রচুর পরিমাণে গোলাবারুদ ধ্বংস হয়। ধারণা করা হচ্ছে- এই হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে।
-
দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনকে আমরা উপেক্ষা করতে পারি না: চীন
আগস্ট ১৩, ২০২২ ০৯:০৭চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ায় যে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে বেইজিং তাকে কোনভাবেই উপেক্ষা করতে পারে না। মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ফলে চীনের কৌশলগত নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
রুশ হামলায় মার্কিন রাডার সিস্টেম ও হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস
আগস্ট ১৩, ২০২২ ০৮:৩৭রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে মার্কিন নির্মিত রাডার সিস্টেম ধ্বংস এবং অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে যে, দোনেস্ক অঞ্চলে দুটি হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একটি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে।
-
ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়ার খবর দিলেন মাদুরো
আগস্ট ১৩, ২০২২ ০৬:৩৯ভেনিজুয়েলায় আজ (শনিবার) থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু’সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে যা হবে ‘আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ’।
-
নিউ ইয়র্কে ইসলামবিদ্বেষী লেখক সালমান রুশদির ওপর হামলা
আগস্ট ১২, ২০২২ ১৮:৩২ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ-মার্কিন নাগরিক ও ইসলামবিদ্বেষী লেখক সালমান রুশদির ওপর নিউ ইয়র্কে হামলা হয়েছে। আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
-
ইউক্রেন নয় ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া: মস্কো
আগস্ট ১২, ২০২২ ০৫:৩৩রাশিয়া বলেছে, দেশটি ‘নিশ্চিতভাবে’ ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে; ইউক্রেনের বিরুদ্ধে নয়।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো বৃহস্পতিবার মস্কোয় তরুণ রাজনীতিবিদদের এক সমাবেশে একথা বলেন।