-
৫ মাসে ৩৯,৭০০ রুশ সেনাকে হত্যার দাবি করল ইউক্রেন
জুলাই ২৬, ২০২২ ০৭:৩১ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে সেদেশের গণমাধ্যমগুলো চলমান যুদ্ধে রুশ সেনাদের এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেছে। কিয়েভ দাবি করেছে, গত পাঁচ মাসের যুদ্ধে ৩৯ হাজার ৭০০ রুশ সেনা নিহত হয়েছে। পর্যবেক্ষকরা ইউক্রেনের সেনাবাহিনীর দেয়া এ পরিসংখ্যানকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন।
-
হিন্দু ও শিখ সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান
জুলাই ২৬, ২০২২ ০১:৪০আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মন্ত্রিসভার দপ্তর প্রধান মোল্লা আব্দুল ওয়াসি বলেছেন, তার দেশে বসবাসরত হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের মন্দিরগুলোসহ তাদের প্রাণ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি এমন সময় এ নিশ্চয়তা দিলেন যখন গত মাসে রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হামলায় বেশ কয়েকজন শিখ ধর্মাবলম্বী হতাহত হন।
-
চুক্তির অর্থ ইউক্রেনে হাত-পা গুটিয়ে বসে থাকা নয়: রাশিয়া
জুলাই ২৬, ২০২২ ০১:২০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে যে চুক্তি হয়েছে তার অর্থ এই নয় যে, রাশিয়া ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে। তিনি গতকাল (সোমবার) গণপ্রজাতন্ত্রী কঙ্গো সফর করতে গিয়ে এ মন্তব্য করেন।
-
পাকিস্তানের করাচীর সর্বশেষ বন্যা পরিস্থিতি
জুলাই ২৫, ২০২২ ১৪:৫২পাকিস্তানের করাচীতে বন্যায় প্রধান সড়কগুলো এখন নদীতে পরিণত হয়েছে। ম্যানহোল থেকে নির্গত নর্দমায় ঘর ভর্তি হয়ে গেছে।
-
তাইওয়ান ইস্যুতে শক্ত ব্যবস্থা নেওয়ার হুমকি দিল চীন
জুলাই ২৫, ২০২২ ১৩:৫২মার্কিন কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। ন্যান্সি পেলোসি আগামী মাসে তাইওয়ান সফর করতে পারেন বলে সম্প্রতি জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
-
ইউক্রেনকে আমেরিকার দেয়া ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করল রাশিয়া
জুলাই ২৫, ২০২২ ১৩:০৮ইউক্রেনকে আমেরিকা নতুন করে যে হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস সরবরাহ করেছিল তার মজুদ ধ্বংস করে দিয়েছে রাশিয়া।
-
আরও ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল
জুলাই ২৫, ২০২২ ১২:৫৮যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত শুক্রবার থেকে শুরু হওয়া দাবানল আরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার রাতে ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ বলেছে, দাবানলে ১৫ হাজার ৬০৩ একর জমির গাছপালা ও স্থাপনা পুড়ে গেছে।
-
যুক্তরাষ্ট্রে আবারো গোলাগুলি; নিহত ২, আহত ৫
জুলাই ২৫, ২০২২ ১১:১৮যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
-
'রাশিয়ার বিমান ছিনতাইয়ে ইউক্রেনের পরিকল্পনা ব্যর্থ'
জুলাই ২৫, ২০২২ ১০:৪১রাশিয়ার কয়েকটি সামরিক বিমান ছিনতাইয়ের জন্য ইউক্রেন বিশেষ পরিকল্পনা নিয়েছিল তবে রাশিয়ার গোয়েন্দারা তা ব্যর্থ করে দিয়েছে।
-
চীনা সামরিক বাহিনী আমেরিকার জন্য বিপদের কারণ হয়ে উঠছে: মার্কিন সেনাপ্রধান
জুলাই ২৫, ২০২২ ০৮:৫৫মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দিন দিন চীনের সামরিক বাহিনী আমেরিকা ও তার মিত্রদের জন্য বিরাট বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং ক্রমেই অনেক বেশি আগ্রাসী হয়ে উঠছে।