-
ওডেসা বন্দরে হামলার দাবি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল রাশিয়া
জুলাই ২৪, ২০২২ ০৪:২৯ইউক্রেন দাবি করেছে, দেশটির কৃষ্ণসাগর উপকূলীয় ওডেসা বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে রাশিয়া বলেছে, ওই হামলার সঙ্গে দেশটি কোনোভাবেই জড়িত নয় বরং মস্কো বিষয়টি খতিয়ে দেখছে।
-
রাশিয়াকে নিয়ে পাশ্চাত্যের লেজে-গোবরে অবস্থা! ইউক্রেনকে সমর্থন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইউরোপ!
জুলাই ২৩, ২০২২ ১৬:৩৫রাশিয়ার ওপর নানা ধরনের অবরোধ আর নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে বেশ বেকায়দায় রয়েছে পশ্চিমা দেশগুলো। এসব দেশে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক সংকট।
-
ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি বিবেচনা করছে আমেরিকা
জুলাই ২৩, ২০২২ ১৩:৩১ইউক্রেন যুদ্ধ শুরুর পাঁচ মাসের মাথায় এসে দেশটিতে যুদ্ধবিমান পাঠানোর বিষয় বিবেচনা করছে মার্কিন সরকার। গতকাল (শুক্রবার) ইউক্রেনের জন্য নতুন করে ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তার প্যাকেজ ঘোষণার সময় একথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
-
হিটওয়েভে স্পেন ও পর্তুগালে ১,৭০০ মানুষের মৃত্যু
জুলাই ২৩, ২০২২ ১২:৩০ভয়াবহ হিটওয়েভে স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে অন্তত ১,৭০০ মানুষের মৃত্যু হয়েছে। পুরো ইউরোপজুড়ে যে ভয়াবহ তাপদাহ চলছে এটি তার একটি অংশ।
-
'খ্রিস্টানরা চির-বিলুপ্ত হতো মুহাম্মাদের (সা.) সঙ্গে মুবাহিলা হলে '
জুলাই ২৩, ২০২২ ১১:৫৪নবম হিজরির ২৪ শে জিলহজ মদীনায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) ও নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলের মধ্যে ঐতিহাসিক ‘মুবাহিলা’ হওয়ার কথা ছিল। ‘মুবাহিলা’ বলতে মিথ্যাবাদী কে তা প্রমাণের লক্ষ্যে মিথ্যাবাদীর ওপর আল্লাহর অভিশাপ বর্ষণের জন্য দোয়া বা প্রার্থনা করাকে বোঝায়।
-
আফগান ইস্যুতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান: বিলাওয়াল
জুলাই ২৩, ২০২২ ০৮:৫৫পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আফগান ইস্যুতে তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এর মধ্যে রয়েছে শরণার্থী ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক নানা কৌশল।
-
ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা
জুলাই ২৩, ২০২২ ০৮:০৭ইউক্রেনকে পাঠানো আমেরিকার হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস-এর চারটি ইউনিট ধ্বংস করার পর ইউক্রেনকে এ ধরনের আরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।
-
ইউক্রেনের হত্যা তালিকায় প্রেস টিভির সাংবাদিকের নাম
জুলাই ২৩, ২০২২ ০৭:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভির পক্ষে ইউক্রেনে কর্মরত সাংবাদিক জনি মিলারের নাম হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা। পূর্ব ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণাকারী দোনবাস এলাকার রুশপন্থী শিশু এবং বেসামরিক লোকজনের ওপর ইউক্রেনের বর্বরতার চিত্র তুলে ধরার পর তাকে হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
-
অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে: উত্তর কোরিয়ার হুমকি
জুলাই ২৩, ২০২২ ০৩:১৮উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের ‘সামরিক সংঘাত’ বন্ধ না করলে তাদেরকে ‘অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জ’ এবং ‘অনভিপ্রেত পরিণতির’ সম্মুখীন হতে হবে। ওয়াশিংটন ও সিউল যখন যৌভভাবে কোরীয় উপদ্বীপে বর্ধিত সাবমেরিন মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন এ হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং।
-
প্রমাণিত হয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার জন্য পাশ্চাত্য দায়ী: ল্যাভরভ
জুলাই ২৩, ২০২২ ০২:৫৪ইউক্রেনের খাদ্যশষ্য রপ্তানির ব্যাপারে মস্কো ও কিয়েভের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর ভিত্তিহীন অভিযোগের অসারতার প্রমাণ বলে উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে তা অগ্রহণযোগ্য ও অমানবিক।