-
প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বয়কট করল ইমরানের দল; পদত্যাগের সিদ্ধান্ত
এপ্রিল ১১, ২০২২ ১৩:৩২পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বয়কট করেছে দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। একইসঙ্গে তারা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
-
মার্কিন স্বার্থবিরোধী পররাষ্ট্রনীতি ও ইমরান খানের পদচ্যুতি
এপ্রিল ১১, ২০২২ ১৩:২৩পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দৃঢ় বিশ্বাস তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই বিশ্বাসকে শক্তিশালী করার পক্ষে যথেষ্ট কারণ এবং প্রমাণ রয়েছে। তার এই পদচ্যুতির পেছনে দেশি বিদেশি দীর্ঘ ষড়যন্ত্র রয়েছে। তবে বরখাস্তের যে গতি এবং প্রক্রিয়া তা অনেকটা একটি শ্বেত বিপ্লবের মতোই ছিল।
-
যুদ্ধের শুরু থেকেই ব্রিটিশ ও মার্কিন কমান্ডোরা ইউক্রেনে রয়েছে: লা ফিগারো
এপ্রিল ১১, ২০২২ ১২:৫৫রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময় থেকেই ব্রিটেন এবং আমেরিকার এলিট স্পেশাল ফোর্সের সদস্যরা ইউক্রেনে মোতায়েন ছিল। ফ্রান্সের গোয়েন্দা সূত্রগুলো লা ফিগারো পত্রিকার সাংবাদিককে এ তথ্য জানিয়েছে।
-
ইউক্রেনের একমাত্র এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাশিয়া
এপ্রিল ১১, ২০২২ ১২:০৪স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া।
-
আমেরিকার আইওয়াতে গোলাগুলি; দুইজন নিহত, আহত ১০
এপ্রিল ১১, ২০২২ ১১:০৩আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের সিডার র্যাপিডসের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ ধারণা করছে- পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
-
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের নিপ্রো বিমানবন্দর
এপ্রিল ১১, ২০২২ ০৯:২০রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিপ্রো বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে এবং সেখানে জরুরি বিভারে পাঁচ কর্মী আহত হয়েছেন।
-
প্রথম পর্বে কেউ জিততে পারেন নি; ভোট গড়ালো ‘রান অফে’
এপ্রিল ১১, ২০২২ ০৮:১৯ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পর্বের ভোটে কোনো একক প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় রান অফ ভোট অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল অনুষ্ঠেয় রান অফ নির্বাচনে ফরাসি ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আবার ভোট দেবেন।
-
রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায় আমেরিকা
এপ্রিল ১১, ২০২২ ০৭:৩৩মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান তার দেশের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে জানিয়েছেন, আমেরিকা রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সব রকমের সহায়তা দিতে মার্কিন সরকার প্রস্তুত আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে সুলিভান একথা বলেন।
-
ইমরান খানের সমর্থনে পাকিস্তান জুড়ে লাখ লাখ মানুষের মিছিল
এপ্রিল ১১, ২০২২ ০৩:০৩পাকিস্তানে সরকার পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার ও লাহোরসহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
-
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যা বলল তালেবান সরকার
এপ্রিল ১১, ২০২২ ০১:৫৭পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করার পাশাপাশি দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার। পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ আশা ব্যক্ত করেছেন।