আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, আনসার সদস্য: পুলিশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i116956-আর্জেন্টিনার_জার্সি_পরা_সেই_ব্যক্তি_ছাত্রলীগ_কর্মী_নন_আনসার_সদস্য_পুলিশ
বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরে শটগান হাতে অভিযানে অংশ নেয়া ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, তিনি একজন আনসার সদস্য বলে পুলিশ জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২২ ১৮:৩৫ Asia/Dhaka
  • আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, আনসার সদস্য: পুলিশ

বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরে শটগান হাতে অভিযানে অংশ নেয়া ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, তিনি একজন আনসার সদস্য বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তির নাম মাহিদুল ইসলাম। তিনি আনসার সদস্য এবং তিনি অস্ত্র বহন করতে পারেন। 

আর্জেন্টির জার্সি পরে অভিযানে অংশ নেয়া ব্যক্তিকে নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ তাকে ছাত্রলীগ নেতা আল আমিন বলে প্রচার চালান। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ছাত্রলীগ কর্মী বলে গুজব ছড়াচ্ছে তাদের শনাক্তের কাজ চলছে। এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।#
 

পার্সটুডে/এমএএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।