'৭ ডিসেম্বর বিশ্বের কাছে আওয়ামী লীগ সরকারের নির্মমতার রূপ প্রকাশ পেয়েছে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i117168-'৭_ডিসেম্বর_বিশ্বের_কাছে_আওয়ামী_লীগ_সরকারের_নির্মমতার_রূপ_প্রকাশ_পেয়েছে'
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত ৭ ডিসেম্বর সরকার যে বর্বোচিত হামলা চালিয়েছে, তাতে এই সরকার যে সভ্য সমাজে বসবাসের জন্য অকার্যকর সেটা প্রমাণ করেছে। এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২২ ১২:০৮ Asia/Dhaka
  • '৭ ডিসেম্বর বিশ্বের কাছে আওয়ামী লীগ সরকারের নির্মমতার রূপ প্রকাশ পেয়েছে'

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত ৭ ডিসেম্বর সরকার যে বর্বোচিত হামলা চালিয়েছে, তাতে এই সরকার যে সভ্য সমাজে বসবাসের জন্য অকার্যকর সেটা প্রমাণ করেছে। এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের বলেন,  এ হামলায় বিএনপির হয়তো আর্থিক অনেক ক্ষতি হয়েছে, কিন্তু  বিশ্বের কাছে এই সরকারের নির্মমতার রূপ প্রকাশ পেয়েছে। 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এলডিপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। অলি আহমদসহ প্রতিনিধি দলকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখান।

অবসরপ্রাপ্ত কর্নেল অলি বলেন, বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা, বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে আবদ্ধ রেখেছে, যা কোনভাবেই একটি সভ্য দেশে কাম্য নয়। জুলুম-নির্যাতন চালিয়ে কেউ কখনো ক্ষমতায় টিকতে পারেনি। এই সরকারও পারবে না। তাদের পতন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন এলডিপি চেয়ারম্যান। কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির কারাবন্দি নেতাদের মুক্তি দাবি জনান অলি। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। #

পার্সটুডে/ নিলয় রহমান/এমবিএ /১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।