'আমার ভুলত্রুটি হতে পারে, বড় দলে সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে'
বাংলাদেশে একমাত্র গণতন্ত্র চর্চাকারী দল আওয়ামী লীগ: কাদের
-
ওবায়দুল কাদে
বাংলাদেশে গণতন্ত্র চর্চাকারী একমাত্র দল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। যারা দেশের মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে ঢাকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই নিয়মিত সম্মেলনের আয়োজন করে দাবী করে তিনি বলেন, পরবর্তী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আওয়ামী লীগ।
নিজের ভুলত্রুটি হতে পারে দাবী করে ওবায়দুল কাদের বলেন, আই এম নট এ পারফেক্ট লিডার। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভুলত্রুটি হতে পারে। বড় দলে সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক।
বিএনপি ২৪ তারিখ থেকে সরে গিয়ে ৩০ ডিসেম্বর তাদের কর্মসূচি নির্ধারণ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে ব্যর্থ হয়েছে, আগামী নির্বাচনেও তারা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। #
পার্সটুডে/নির/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।