নির্বাচন বর্জন বিএনপির ভুল সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i118112-নির্বাচন_বর্জন_বিএনপির_ভুল_সিদ্ধান্ত_তথ্যমন্ত্রী
বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও নেতাদের অংশ নেওয়া ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৩ ১৩:৪১ Asia/Dhaka
  • নির্বাচন বর্জন বিএনপির ভুল সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও নেতাদের অংশ নেওয়া ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের ৪ বছর পূর্তি উপলক্ষে ড. হাছান মাহমুদ বলেন, দেশবিরোধীদের ষড়যন্ত্র না থাকলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত। হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেকেই মনে করেন ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং প্রতিহত করার যে অপচেষ্টা করেছিল সেটি ভুল ছিল। পরে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করা না করার দোলাচলের মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করাটাও ভুল সিদ্ধান্ত ছিল।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এই পদত্যাগ বিএনপির জন্য শুভ হয়নি। বিএনপির আব্দুর সাত্তারের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে এটাই বোঝা যায়, ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের নেতাদের অংশগ্রহণ ঠেকানো যাবে না।

পার্সটুডে/নিলয় রহমান/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।