রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপির বিরুদ্ধে মামলা: ড. মোশাররফ
https://parstoday.ir/bn/news/bangladesh-i118146-রাজনীতি_থেকে_দূরে_রাখতেই_বিএনপির_বিরুদ্ধে_মামলা_ড._মোশাররফ
বিএনপির আন্দোলনকে দুর্বল করতে সরকার দুর্নীতি দমন কমিশন ও পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির আন্দোলনকে দুর্বল করতে সরকার দুর্নীতি দমন কমিশন ও পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের সংবাদ সম্মেলনে ড. মোশাররফ বলেন, সুষ্ঠ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস শুধু বিএনপিই না দেশের কোন মানুষই বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী তারেক রহমানের স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশকে ফরেমায়েশী ও ষড়যন্ত্রমূলক বলেও মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করে বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা মামলা দিয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

এদিকে, জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার পুরোপুরি আমলা নির্ভর হয়ে পড়ছে। সরকারের সাবেক আমলাদের রাজনীতির বিভিন্ন মঞ্চে সংযুক্ত করাকে খুব ভাল লক্ষণ না বলেও মনে করেন এই জ্যেষ্ঠ নাগরিক। ফেলানী হত্যাকান্ড আয়োজিত আলোচনায় তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনের ভোট চুরি ঠেকাতে এখনই এজেন্টদের চুরি রোধে প্রশিক্ষণ নিতে শুরু করতে হবে। বিরোধী দলকে এখনি ভোটকেন্দ্র পাহারা দিতে স্বেচ্ছাসেবক রাখারও পরামর্শ দেন তিনি। আর সীমান্ত হত্যাকান্ডের বিষয়ে বিএনপিকে প্রতিবাদ করতে সোচ্চার হওয়ার আহবান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।# 

পার্সটুডে/নিলয় রহমান/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।