গণতন্ত্র বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই- কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i118182-গণতন্ত্র_বাঁচাতে_শেখ_হাসিনার_বিকল্প_নেই_কাদের
বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও দেশের বিজয়কে সুসংহত এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৩ ১৩:১৩ Asia/Dhaka
  • গণতন্ত্র বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই- কাদের

বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও দেশের বিজয়কে সুসংহত এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে, জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে, তিনি একথা বলেন। কাদের বলেন,খারাপ লোকদের হাতে রাজনীতি থাকলে, দেশের জন্য ক্ষতিকর হবে।  তাই নীতিবান ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে শক্তিশালী বিরোধীদল প্রয়োজন বলেও এসময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারাদেশে যেভাবে গুম, খুন ও নৈরাজ্য চলছে তাতে আরও নিষেধাজ্ঞা আসবে সেটাই স্বাভাবিক। খসরু বলেন, দূতাবাসের কাজ হলো জনগণের পক্ষে কাজ করা। নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ তাদের না। বিএনপি ক্ষমতায় গেলে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ, যত কালো আইন আছে সব বাতিল করা হবে বলেও জানান বিএনপির এই নীতিনির্ধারক। #

পার্সটুডে/নিলয় রহমান/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।