‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে টাঙ্গাইলে কম্বল বিতরণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i118320-আইআরআইবি_ফ্যান_ক্লাব_বাংলাদেশ’_এর_উদ্যোগে_টাঙ্গাইলে_কম্বল_বিতরণ
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষকরে বন্যাদূর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন আসছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল অঞ্চলে দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও নদীভাঙন এলাকার শীতার্ত মানুষের মাঝে গত ২৭ ডিসেম্বর থেকে কম্বল বিতরণ করে আসছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১২, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka
  • ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে টাঙ্গাইলে কম্বল বিতরণ

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষকরে বন্যাদূর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন আসছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল অঞ্চলে দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও নদীভাঙন এলাকার শীতার্ত মানুষের মাঝে গত ২৭ ডিসেম্বর থেকে কম্বল বিতরণ করে আসছে।

১১ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলার মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সাধারণ সম্পাদক আবু তাহের, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মোবারক হাসেন ফনি, তামজিদ আহমেদ খান পিয়াস, মোঃ শফিকুল ইসলাম এবং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সুজন মিয়াসহ অনেকে।

এরপর ১২ জানুয়ারি  টাঙ্গাইল সদর উপজেলার প্রত্যন্ত দূর্গম এলাকা কাকুয়া ইউনিয়নের মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা নদীর তীরবর্তী ভাঙন এলাকায় চরপৌলি গ্রামের অসহায়, শীতার্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সাধারণ সম্পাদক আবু তাহের, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন ফনি, মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মজিদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, মোঃ দুলাল সরকার, সভাপতি, চরপৌলি পল্লী উন্নয়ন যুব সংঘ এবং মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ, চরপৌলি পল্লী উন্নয়ন যুব সংঘ।

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এই কর্মসূচি সফল করতে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং প্রধান সমন্বয়কারী, রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।