বিএনপির কর্মসূচীতে সতর্ক থাকবে আওয়ামী লীগ:ওবায়দুল কাদের
সরকারের পতন আসন্ন বলেই মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছে: মির্জা ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পতন আসন্ন ও স্পষ্ট বলেই সরকারের মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারপারসন গুলশানের কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বুধবার দেশের বিভিন্ন এলাকায় গণ-অবস্থান কর্মসূচি পালনের সময় নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, কর্মসূচি পালনের সময় একশো নেতাকর্মী আটক ও আড়াইশো জন আহত হয়েছেন। সরকারের সময় ফুরিয়ে এসেছে দাবী করে বিএনপি মহাসচিব বলেন, এজন্যই সরকার এমন আচরণ করছে।
অন্যদিকে, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন , বিএনপির আন্দোলনের সময়, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সবসময় সতর্ক অবস্থানে থাকবে। কারণ তারা জনগণের ক্ষতি সাধনে লিপ্ত থাকে। আজ দুপুরে সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি একথা জানান । ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচীতে জনগণের সম্পৃক্ততা নেই। তাদের ঐক্য অর্থহীন ও জগাখিচুড়ি। আওয়ামী লীগ রাজ পথে থেকে, শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে বলেও জানান ওবায়দুল কাদের।#
পার্সটুডে/নিলয় রহমান/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।