দেশের দুরাবস্থা কাটাতেই সরকারকে পদত্যাগ করতে হবে: ফখরুল
নির্বাচনে জেতা সম্ভব নয় বলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ কাদেরের
-
ওবায়দুল কাদের
নির্বাচনের মাঠে শেখ হাসিনার বিপক্ষে জেতা সম্ভব নয় বলেই, বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনের জনসভায় তিনি একথা বলেন। এসময় নির্বাচন ঘিরে কেউ আগুন সন্ত্রাস করলে ছাঁড় দেয়া হবে না, বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির দুরাবস্থা কাটাতেই এই সরকারকে পদত্যাগ করতে হবে।
দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আইএমএফ’ এর ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে সরকার। তারা এতো বেশি দুর্নীতি পরায়ণ হয়ে গেছে যে, কেন্দ্রীয় ব্যাংককেও প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। সরকারের পতন ছাড়া দেশের অর্থনীতির সংকট সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।