'আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i120368-'আন্দোলন_দমাতে_সরকার_বিরোধী_দলের_নেতাকর্মীদের_ওপর_হামলা_মামলা_করছে'
আন্দোলন দমিয়ে রাখতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২৩ ১৪:৪৪ Asia/Dhaka
  • 'আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে'

আন্দোলন দমিয়ে রাখতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন,এই সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন করতে হবে,তার কোনো বিকল্প নেই। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিরোধী মতের রাজনৈতিক নেতাদের দমনপীড়ন এবং লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, তারা ছাত্রীকে বিবস্ত্র করে সমগ্র বাংলাদেশকে বিবস্ত্র করেছে। তাই তাদের বিদায় করা ছাড়া আর কোনো উপায় নেই।সমাবেশে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে মানববন্ধনের নতুন কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে সেগুনবাগিচা হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।#

পার্সটুডে/ বাদশাহ রহমান/ বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।