রাস্তায় নেমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে : মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i123440-রাস্তায়_নেমে_ভোটের_অধিকার_প্রতিষ্ঠা_করা_হবে_মির্জা_ফখরুল
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী দল। আজ সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের, ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০২৩ ১৪:০৪ Asia/Dhaka
  • রাস্তায় নেমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে : মির্জা ফখরুল

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী দল। আজ সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের, ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

২০০৮ সালে আওয়ামীলীগ সরকার আলোচনায় ডেকে যেসব কথা দিয়েছিলো, তার কোনটাই রাখেনি।সরকার আইন আদালত ও  আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে, বিএনপির হাজার  হাজার নেতাকর্মীর নামে গায়েবি মামলা দিয়ে জেলে  পাঠিয়েই ক্ষান্ত হয়নি,নিশিরাতে আবারও ভোট করার পরিকল্পনা নিয়ে,তাদের জামিন আটকে রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন,মানুষ রাস্তায় নেমে এসেছে, যে কোন মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

আসন্ন সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনও নীল নকশার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে সরকার বেমালুম ধ্বংস করে দিয়েছে। এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর শান্তি নয়, এবার প্রতিরোধ। অনেক শান্তি সমাবেশ করেছি। এবার খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

আর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপির এক দফা দাবির সার্কাস বহু বছর ধরেই দেখছে দেশের জনগণ। বিএনপি এখন কাগুজে বাঘে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ। ##

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।