গুলশানে হামলার দায় স্বীকার আইএসআইএল'র, অভিযান চালাচ্ছে কমান্ডোরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i13507-গুলশানে_হামলার_দায়_স্বীকার_আইএসআইএল'র_অভিযান_চালাচ্ছে_কমান্ডোরা
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল। এ সন্ত্রাসীগোষ্ঠীর কথিত সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। টুইট বার্তায় সাইট দাবি করেছে, আইএসআইএল’এর সন্ত্রাসীরাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা করেছে। শুক্রবার রাত ৮টায় গুলশানের ৭৯ নম্বর রোডের এ বেকারিতে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে পণবন্দি করা হয়েছে। বিভিন্ন দেশের ২০ জন নাগরিক হামলায় মারা গেছে বলেও আরেক টু্‌ইট বার্তায় দাবি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০১৬ ২২:২৪ Asia/Dhaka
  • গুলশানে হামলার দায় স্বীকার আইএসআইএল'র, অভিযান চালাচ্ছে কমান্ডোরা

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল। এ সন্ত্রাসীগোষ্ঠীর কথিত সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। টুইট বার্তায় সাইট দাবি করেছে, আইএসআইএল’এর সন্ত্রাসীরাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা করেছে। শুক্রবার রাত ৮টায় গুলশানের ৭৯ নম্বর রোডের এ বেকারিতে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে পণবন্দি করা হয়েছে। বিভিন্ন দেশের ২০ জন নাগরিক হামলায় মারা গেছে বলেও আরেক টু্‌ইট বার্তায় দাবি করা হয়েছে।

এদিকে এর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সংঘর্ষে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছেন।

নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা যে উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য। তবে তারা নির্দিষ্ট করে কোন গোষ্ঠীর সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেন নি তিনি। হামলাকারীদের দলে ৯ জন রয়েছে বলে কোনো কোনো খবরে দাবি করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থলে সেনা, বিমান এবং নৌ কমান্ডোর একটি দল পৌঁছেছে এবং তারা অভিযান চালাচ্ছে বলে বিশেষ বুলেটিনে খবর দিয়েছে বাংলাদেশের বেসরকারি চ্যানেল এটিএন।

I

এ ছাড়া, ঢাকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গুলশানের কূটনৈতিক এলাকা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র‌্যাব, জিবিবিসহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা গোটা গুলশান এলাকা ঘিরে রেখেছেন। গুলশানের রাস্তায় সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গুলশান থেকে কোন যানবাহনকে বের হতে বা ঢুকতে দেয়া হচ্ছে না।

গুলশানের ঘটনা সম্পর্কে এখনো সরকারি কোনো বিবৃতি বা ভাষ্য দেয়া হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/২