এশিয়া চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা: ইরানের যুব মহিলা ফুটবল দল ঢাকায়
https://parstoday.ir/bn/news/bangladesh-i18166-এশিয়া_চ্যাম্পিয়নশিপ_প্রতিযোগিতা_ইরানের_যুব_মহিলা_ফুটবল_দল_ঢাকায়
ইরানের অনুর্ধ-১৬ নারী ফুটবল দল আজ সকালে বাংলাদেশে পৌঁছেছে। এশীয় যুব মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বের খেলায় অংশগ্রহণের জন্য গতরাতে ঢাকার উদ্দেশে রওনা দেয় তারা।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ১৮:১৭ Asia/Dhaka
  • ঢাকার পূর্বাণী হোটেলের সামনে ইরানি  যুব মহিলা ফুটবল দল
    ঢাকার পূর্বাণী হোটেলের সামনে ইরানি যুব মহিলা ফুটবল দল

ইরানের অনুর্ধ-১৬ নারী ফুটবল দল আজ সকালে বাংলাদেশে পৌঁছেছে। এশীয় যুব মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বের খেলায় অংশগ্রহণের জন্য গতরাতে ঢাকার উদ্দেশে রওনা দেয় তারা।

ইরানের অনুর্ধ-১৬ জাতীয় যুব মহিলা ফুটবল টিম আজ দুপুর বারোটায় ঢাকার পূর্বাণী হোটেলে উঠেছে। হোটেলে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে তারা তাদের এশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার জন্য অনুশীলনে নামবে।

অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বাছাই পর্বে চার গ্রুপে মোট ২৩টি টিম খেলবে। ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এবং ইরান রয়েছে সি-গ্রুপে। এই গ্রুপের অন্যান্য প্রতিযোগী দেশের মধ্যে রয়েছে সিঙ্গাপুর, কিরঘিজিস্তান, আরব-আমিরাত এবং তাইওয়ান।

২৭ আগস্ট শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য মাঠে নামবে ইরানি অনুর্ধ-১৬ ফুটবল দল।

২৯ আগস্ট সকাল সাড়ে নয়টায় একই স্টেডিয়ামে ইরানি মহিলা ফুটবলাররা প্রতিযোগিতায় নামবে কিরঘিজিস্তানের বিপক্ষে। পরবর্তী খেলা হবে আরব-আমিরাতের বিরুদ্ধে ৩১ আগস্ট দুপুর দেড়টায়। সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলা হবে ৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায়।

ইরানি যুব মহিলা দলের সর্বশেষ খেলা হবে তাইওয়ানের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর দুপুর দেড়টায়। সবকটি খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।*

পার্সটুডে/নাসির মাহমুদ/আশরাফুর রহমান/২৫