‘অভিজ্ঞতা, আধুনিকতা ও প্রযুক্তি জ্ঞানের সমন্বয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব’
https://parstoday.ir/bn/news/bangladesh-i22933-অভিজ্ঞতা_আধুনিকতা_ও_প্রযুক্তি_জ্ঞানের_সমন্বয়ে_আওয়ামী_লীগের_নতুন_নেতৃত্ব’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, উন্নত তথ্য প্রযুক্তি জ্ঞানের সমন্বয়, অভিজ্ঞতা এবং আধুনিকতার মিশেলে গড়ে তোলা হবে দলের আগামীর নেতৃত্বদানকারী প্রতিনিধি দল।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১৩:১৬ Asia/Dhaka
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, উন্নত তথ্য প্রযুক্তি জ্ঞানের সমন্বয়, অভিজ্ঞতা এবং আধুনিকতার মিশেলে গড়ে তোলা হবে দলের আগামীর নেতৃত্বদানকারী প্রতিনিধি দল।

আজ (শুক্রবার) সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, আগামী ২২ ও ২৩ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে বিশ্বের ১৫টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারা দেশের ৬ হাজার ৫৩৬ জন কাউন্সিলর, সমসংখ্যক ডেলিগেটসহ কয়েক হাজার আমন্ত্রিত অতিথির সমন্বয়ে স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল সম্মেলন দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে উপহার দিতে যাচ্ছি। এই সম্মেলনে নতুন মাত্রা যোগ হবে। এতে বাংলাদেশের বাইরে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম, বন্ধুপ্রতিম ১৫টি রাজনীতিকরা অংশ নেবেন।

তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, তাদের সম্মান অক্ষুণ্ন রেখে নবীনদের রক্ত সঞ্চালন ঘটিয়ে শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তুলবো। দেশের উন্নয়ন অব্যাহত রাখার পাশপাশি সাম্প্রদায়িক উগ্রবাদ পরাভূত করাই হচ্ছে আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনের অঙ্গীকার।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে, এটি মনে করার কোনো কারণ নেই। এখনও সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তির হুমকি আছে। কাজেই এ সম্মেলনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করব।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৪