আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i23929-আওয়ামী_লীগের_সম্পাদকমণ্ডলীর_২২_সদস্যের_নাম_ঘোষণা
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
অক্টোবর ২৫, ২০১৬ ১০:০৫ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ
    সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন।

সম্পাদকমণ্ডলীর ২২ সদস্য হলেন- অর্থ ও পরিকল্পনা–বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, আইন–বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, তথ্য ও গবেষণা–বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক সুদীপ রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ), ধর্ম–বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা–বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ, মহিলা ও শিশু–বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, মুক্তিযুদ্ধ–বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ–বিষয়ক সম্পাদক শামসুননাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য–বিষয়ক সম্পাদক আবদুছ ছাত্তার, শ্রম ও জনশক্তি–বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি –বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা–বিষয়ক সম্পাদক রোকেয়া এবং সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী।

গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ হবে ৮১ সদস্যের। গত রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

কাউন্সিলররা শেখ হাসিনাকে কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৯ জনের মধ্যে ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য।

ওবায়দুল কাদের বলেছেন, তিনজন প্রেসিডিয়াম সদস্য, পাঁচজন সম্পাদকমন্ডলীর সদস্য, দুইজন উপ-সম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য পদ এখনো খালি রয়েছে। তবে পর্যায়ক্রমে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সবার নাম ঘোষণা করা হবে।

আজ বিকেল চারটায় এ পর্যন্ত ঘোষিত সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বলেও জানান ওবায়দুল কাদের।#

পার্সটুডে/এআর/২৫